২৪/০২/২০২৬, ২৩:০১ অপরাহ্ণ
25.1 C
Dhaka
২৪/০২/২০২৬, ২৩:০১ অপরাহ্ণ
বিজ্ঞাপন

মোহনগঞ্জে ফাঁকা বাড়িতে দুর্ধর্ষ চুরি: লুট কয়েক লাখ টাকার সম্পদ

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় এক ব্যবসায়ীর বসতঘরের তালা ভেঙে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ চোরের দল ফাঁকা বাড়ি পেয়ে নগদ টাকা, স্বর্ণালংকার ও টিভি-ফ্রিজসহ কয়েক লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। চোরেরা ঘরের স্টিলের বড় ট্রাঙ্ক ও ওয়ারড্রোবের তালা ভেঙে ভেতরে থাকা জিনিসপত্র তছনছ করে বিছানায় ছড়িয়ে-ছিটিয়ে রেখেছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন চুরির অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এরআগে গত ২২ ফেব্রুয়ারি রাতে কোন এক সময় উপজেলার বাহাম গ্রামে চুরির এ ঘটনাটি ঘটেছে।

স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ব্যবসায়ী রূপন সরকার পেশাগত কারণে দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে ঢাকায় বসবাস করেন। বাহাম গ্রামের ওই বাড়িতে তার পিসি পরিবারসহ বসবাস করে আসছিলেন। গত ১৮ ফেব্রুয়ারি তার পিসি মেয়ের বাড়িতে বেড়াতে গেলে বাড়িটি সম্পূর্ণ ফাঁকা হয়ে পড়ে। ২২ ফেব্রুয়ারি ভোর ৫টার দিকে এক প্রতিবেশী রূপন সরকারের বাড়ির সামনের দরজার তালা ভাঙা দেখতে পান। তিনি তাৎক্ষণিকভাবে মোবাইল ফোনে বিষয়টি রূপন সরকার ও তার পিসিকে জানান। খবর পেয়ে তারা দ্রুত বাড়িতে এসে দেখেন, ঘরের ভেতরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে আছে এবং মূল্যবান মালামাল লুট হয়েছে।

পরিবারের সদস্যরা জানান, চোরেরা শোবার ঘরের ওয়ারড্রোব ও ট্রাঙ্কের তালা ভেঙে সমস্ত জিনিসপত্র তছনছ করেছে। খোয়া যাওয়া মালামালের মধ্যে রয়েছে- নগদ ৪৫ হাজার টাকা, প্রায় সাড়ে তিন লাখ টাকা মূল্যের স্বর্ণ (যার মধ্যে রয়েছে ১২ আনা ওজনের একটি চেইন, ৮ আনা ওজনের এক জোড়া কানের দুল এবং ৪ আনা ওজনের একটি নাকের নথ), একটি ওয়ালটন ফ্রিজ, দুটি গ্যাস সিলিন্ডার, দুটি গ্যাসের চুলা, একটি রাইস কুকার এবং বেশ কিছু মূল্যবান কাঁসার থালা-বাসন।

সব মিলিয়ে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় ব্যবসায়ী রূপন সরকার বাদী হয়ে মোহনগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

মোহনগঞ্জ থানার ওসি হাফিজুল ইসলাম হারুণ বলেন, ‍“বাড়ি পুরোপুরি খালি বা অরক্ষিত রেখে দীর্ঘদিনের জন্য কোথাও যাওয়াটা ঠিক নয়। চুরির অভিযোগটি আমরা অত্যন্ত গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

পড়ুন- ১০ উপদেষ্টার দপ্তর বণ্টন করে গেজেট প্রকাশ

দেখুন- মাদক সম্রাটের মৃ-ত্যু: উত্তাল মেক্সিকোতে বাড়ছে মৃ\ত্যু\র মিছিল

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন