বিজ্ঞাপন

মোহনগঞ্জে ২৫ ও ২৬ মার্চ পালনে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় আসন্ন ২৫ মার্চ ‘গণহত্যা দিবস’ এবং ২৬ মার্চ ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস’ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (১১ মার্চ) সকালে মোহনগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় মাল্টিপারপাস হলরুমে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন মোহনগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আমেনা খাতুন।

উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ প্রস্তুতি সভায় রাজনৈতিক ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। সভায় আসন্ন দিবস দুটিকে ঘিরে নানা কর্মসূচি গ্রহণ এবং তা সফলভাবে বাস্তবায়নের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন, উপজেলা বিএনপি’র সভাপতি সেলিম কার্ণায়েন, সাধারণ সম্পাদক মো. গোলাম এরশাদুর রহমান এবং জমিয়তের উপজেলা সভাপতি মাওলানা মাহমুদুল হাসান।

বীর মুক্তিযোদ্ধাদের পক্ষে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন, জেলা মুক্তিযোদ্ধা কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শামসুল হক মাহবুব, উপজেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক এবং বীর মুক্তিযোদ্ধা আহম্মদ আলী হীরা।

এছাড়া বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন, মহিলা কলেজের অধ্যক্ষ মুখলেছুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম, আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী রফিকুর রহমান, স্থানীয় ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম জহর, মোহনগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রুনা আলম, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহজাহান আলম বিপ্লব, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুম আহমেদ, বণিক সমিতির প্রতিনিধি শ্যামল মোল্লা এবং বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব বাবু অমল চন্দ্র সরকার।

বক্তারা দিবস দুটির ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরেন এবং নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। সকলের সম্মিলিত প্রচেষ্টায় এবারের গণহত্যা দিবস ও মহান স্বাধীনতা দিবস সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে পালনের প্রত্যয় ব্যক্ত করা হয়।

পড়ুন- স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়াবেন রাষ্ট্রপতি: সালাহউদ্দিন আহমদ

দেখুন- সরকার দলীয় সংসদ সদস্যদের সাথে প্রধানমন্ত্রীর বৈঠক

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন