২৫/০২/২০২৬, ৪:৪৪ পূর্বাহ্ণ
21 C
Dhaka
২৫/০২/২০২৬, ৪:৪৪ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

মোহাম্মদপুরের হাইক্কার খাল উদ্ধারের উদ্যোগ

মোহাম্মদপুরের বছিলার শ্রীখণ্ড মৌজা হয়ে রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধসংলগ্ন কবরস্থানের মধ্য দিয়ে প্রবাহিত হাইক্কার খাল উদ্ধারের উদ্ধারের উদ্যোগ নিচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

বিজ্ঞাপন

আজ শনিবার (১৫ ফেব্রুয়ারি ২০২৫) সকাল সাড়ে দশটায় ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ খালটি পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধসংলগ্ন কবরস্থানের মধ্য দিয়ে লাউতলা ও রামচন্দ্রপুর খালের সঙ্গে হাইক্কার খালকে যুক্ত করার নির্দেশ দেন ডিএনসিসির সংশ্লিষ্ট বিভাগকে। নির্দেশনা অনুযায়ী রবিবার (১৬ ফেব্রুয়ারি) থেকে খালের সীমানা চিহ্নিত করে উচ্ছেদ অভিযান শুরু হবে।

উল্লেখ্য, পূর্বে বুড়িগঙ্গা নদী থেকে মোহাম্মদপুরের বছিলার শ্রীখণ্ড মৌজা হয়ে রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধসংলগ্ন কবরস্থানের মধ্য দিয়ে লাউতলা খাল ও রামচন্দ্রপুর খালের সঙ্গে যুক্ত ছিল হাইক্কার খাল।

এর আগে শনিবার সকাল ৯টায় ধানমন্ডি ২৭, লালমাটিয়া ও মোহাম্মদপুর এলাকার ড্রেনেজ ব্যবস্থা সরেজমিনে পরিদর্শন করেন ডিএনসিসি প্রশাসক। এ সময় তিনি জানান, রাজধানীর জলাবদ্ধতার টেকসই সমাধানের লক্ষ্যে ডিএনসিসি, ডিএসসিসি এবং ঢাকা ওয়াসার সঙ্গে সমন্বিতভাবে কাজ করে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করা হবে।

পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন ঢাকা ওয়াসার উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) প্রকৌশলী এ কে এম সহিদ উদ্দিন, ডিএনসিসির অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. শরীফ উদ্দীন, প্রধান সম্পত্তি কর্মকর্তা মো. নুরুজ্জামান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ড্রেনেজ সার্কেল) ফারুক হাসান মো. আল মাসুদ প্রমুখ।

এনএ/

দেখুন: স্থায়ী ঠিকানা হারাতে বসেছেন মোহাম্মদপুরের ২৮৮ পরিবার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন