১০/০২/২০২৬, ২০:২৯ অপরাহ্ণ
24 C
Dhaka
১০/০২/২০২৬, ২০:২৯ অপরাহ্ণ
বিজ্ঞাপন

মৌলভীবাজারের ৫ সীমান্তে বিজিবির বিশেষ চেকপোস্ট

ঢাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনার পর, বিজিবির পক্ষ থেকে জোরদার করা হয়েছে সীমান্তের নিরাপত্তা।

বিজ্ঞাপন

মৌলভীবাজার জেলার কমলগঞ্জ, জুড়ী, বড়লেখা, কুলাউড়া ও শ্রীমঙ্গল এই পাঁচ উপজেলার ২৭১ কিলোমিটার সীমান্তবর্তী এলাকায় নজরদারি আর জোরদার করা হয়েছে। বিশেষ চেকপোস্ট বসিয়ে তল্লাশি অভিযান চালাচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।


শ্রীমঙ্গল বিজিবি সূত্রে জানা যায়, জেলার পাঁচটি উপজেলার সীমান্তবর্তী এলাকায় একাধিক বিশেষ চেকপোস্ট স্থাপনের পাশাপাশি অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। শ্রীমঙ্গল ব্যাটালিয়নের (৪৬ বিজিবি) অধীনস্থ বিওপি সমূহে নিয়মিত ১৭টি টহলের পাশাপাশি আর অতিরিক্ত ১৭টি বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে। এছাড়াও যে সকল স্থান দিয়ে পলায়ন বা পারাপারের সম্ভাবনা রয়েছে সে সকল স্থানে ৩টি বিশেষ চেকপোস্ট স্থাপন করে তল্লাশি অভিযান পরিচালনা করা হচ্ছে।


এদিকে বিয়ানীবাজার ব্যাটালিয়নের (৫২ বিজিবি) এর অধীনস্থ বিওপি সমূহে নিয়মিত ১৫টি টহলের পাশাপাশি অতিরিক্ত আরো ১৫টি বিশেষ টহল পরিচালিত হচ্ছে। এছাড়াও যে সকল স্থান দিয়ে ক্রসিং এর সম্ভাবনা রয়েছে সে সকল স্থানে বিশেষ চেক পোষ্ট স্থাপন করে তল্লাশি অভিযান পরিচালনা করা হচ্ছে।


সীমান্ত এলাকার গণ্যমান্য ব্যক্তি এবং সাধারণ জনগণের মাঝে হাদির গুলিবিদ্ধের ঘটনার সাথে সম্পৃক্ত সন্দেহভাজন ব্যক্তিদের ছবি প্রদর্শনের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য প্রদান করার জন্য অনুরোধ জানানো হযেছে, যাতে দুষ্কৃতকারীরা সীমান্তবর্তী এলাকা দিয়ে পালাতে চাইলে তাদের আটক ও যেকোন অনাকাঙ্কিত পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

পড়ুন- ধামরাইয়ে সাড়ে ৫২ কেজি গাঁজাসহ চার মাদক কারবারী গ্রেপ্তার

দেখুন- মায়ের সঙ্গে অসদাচরণ, ছেলেকে যে শাস্তি দিলেন এলাকাবাসী 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন