মৌলভীবাজারের রাজনগরে ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্বে কথা কাটাকাটির জেরে ছুরিকাঘাতে তারেক আহমদ (২০) নামে এক যুবক খুন হয়েছে। বুধবার বিকেল সাড়ে ৫ টার সময় রাজনগর সদর ইউনিয়নের ঘরগাঁও গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে গ্রামের বালিদীঘির পারের দক্ষিন দিকে কয়েকজন ক্রিকেট খেলছিল। এ সময় ওই গ্রামের গাজি মিয়ার ছেলে তারেক আহমদের সাথে তার প্রতিবেশি আতিক আহমদের (২১) কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আতিক আহমদ উপোরপোরহয়ে তারেকের বুক, হাত ও উরুতে ছুরিকাঘাত করে। এতে সে গুরুতর আহত হলে প্রথমে রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে আশঙ্কাজনক ভাবে তাকে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাজনগর থানার ভার প্রাপ্তকর্মকর্তা (তদন্ত) সুমন চন্দ্র সরকার বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় নিহতের স্বজনরা অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

