২৭/০২/২০২৬, ৭:৪২ পূর্বাহ্ণ
18 C
Dhaka
২৭/০২/২০২৬, ৭:৪২ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

মৌলভীবাজারে জাতীয় নিরাপদ খাদ্য দিবস উদযাপিত

“নিরাপদ খাদ্য নিশ্চিত করি সুস্থ সবল জীবন গড়ি” এ প্রতিপাদ্য নিয়ে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভার মধ্য দিয়ে মৌলভীবাজারে জাতীয় নিরাপদ খাদ্য দিবস -২০২৬ উদযাপন হয়েছে।

বিজ্ঞাপন


মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে শহরের এম.সাইফুর রহমান অডিটোরিয়ামে আলোচনা সভা শেষে কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ মৌলভীবাজার জেলা কার্যালয়ের আয়োজনে এর আগে সকালে একই জায়গায় বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহনে অনুষ্টিত হয় কুইজ প্রতিযোগিতা।

আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানভীর হোসেন, জেলা পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন, ভোক্তার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল আমিন ও জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো: শাকিব হোসাইন।

অনুষ্ঠানের ছাত্র-ছাত্রী, শিক্ষকসহ সরকারি, বেসরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে কুইজ প্রতিযোগিতার সেরা ১০জন বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

পড়ুন- ‘বিতর্কিত’ কর্মকর্তাকে পদে বসানোর চক্রান্তের অভিযোগ, প্রশাসনের ‘আশ্বাসে’ কর্মসূচি শেষ করল শিক্ষার্থীরা

দেখুন- যশোরে নির্বাচনী সমাবেশে যা বললেন তারেক রহমান

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন