বিজ্ঞাপন

মৌলভীবাজারে জ্বালানি তেল ও এলপিজি গ্যাস সিলিন্ডার অবৈধ মজুদ, ২ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে পয়েন্ট সংলগ্ন জ্বালানি তেল (অকটেন, পেট্রোল) ও এলপিজি গ্যাস সিলিন্ডার খুচরা এবং পাইকারি বিক্রয়কারী দুটি ব্যাবসা প্রতিষ্ঠানকে অবৈধভাবে মজুত এর অভিযোগে এক লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জব্দ করা হয়েছে ২৯ হাজার ৭২৪ কেজি এলপিজি গ্যাস।

শুক্রবার (২৭ মার্চ) শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন কর্তৃক এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন এবং সহকারী কমিশনার (ভূমি) মো. মহিবুল্লাহ আকন। 

বিকেলে উপজেলার সাতগাঁও পয়েন্ট সংলগ্ন এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। সেসময় মেসার্স ন্যাশনাল ট্রেডিং নামে একটি দোকানে অবৈভাবে জ্বালানি তেল ও এলপিজি গ্যাস মজুত রাখায় পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়। ওই একই দোকান থেকে জব্দ করা হয় ১৯৭১টি এলপিজি গ্যাস সিলিন্ডার। যেখানে ২৯ হাজার ৭২৪ কেজি গ্যাস ছিল। 

বিজ্ঞাপন

একই এলাকার আরেকটি দোকান শান্ত এন্টারপ্রাইজকে, অবৈধভাবে জ্বালানি তেল মজুত এবং ৫ হাজার কেজি অকটেন ও পেট্রলের ক্রয়-বিক্রয়ের সঠিক তথ্য প্রদানে ব্যর্থ হওয়ায় পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়।

পড়ুন : মাদক ও অপরাধ দমনে মুসল্লিদের সহযোগিতা চাইলেন মোহনগঞ্জের ওসি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন