ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক নির্বাচিত ভিপি, গণঅভ্যুত্থানের অন্যতম নেতা ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর সেনাবাহিনী-পুলিশ বাহিনীর হামলার প্রতিবাদে মৌলভীবাজারে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে ইউনাইটেড পিপলস বাংলাদেশ – আপ বাংলাদেশ। এতে সংহতি প্রকাশ করে অংশ নেয় আরেক সংগঠন দ্যা রেড জুলাই মৌলভীবাজার।
শনিবার (৩০ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে এই সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় তারা নুরের ওপর এ হামলার প্রতিবাদ ও নিন্দা জানিয়ে – স্লোগান দেন- নুর ভাই ভয় নাই, আমরা আছি তোমার সাথে, বিচার বিচার বিচার চাই-পুলিশ লীগের বিচার চাই, আপা গেছে যেই পথে, জাপা যাবে সেই পথে।
মানববন্ধনে ইউনাইটেড পিপলস বাংলাদেশ – আপ বাংলাদেশ এর আহ্বায়ক শিবলু আহমদ এই হামলাকে সম্পূর্ণরূপে একটি পূর্বপরিকল্পিত ও জুলাইয়ের চেতনার উপর হামলা আখ্যায়িত করে হুঁশিয়ারি দেন, এর সঠিক বিচার না পেলে আরও তীব্র্র আন্দোলনের।
দ্যা রেড জুলাই নেতা মাহি আহমেদ মাহবুব বলেন, যারা জুলাইকে সহ্য করতে পারে না, তারাই বিপ্লবীদের উপর এই ধরনের ন্যক্কারজনক হামলা করেছে। এদের উপযুক্ত বিচার ও জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবি জানান তিনি।
গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কর্মসূচী ও নিরাপওা বিষয়ক সহসম্পাদক আব্দুল নুর তালুকদার বলেন ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টিকে (জাপা) বাঁচাতে নুর ভাইয়ের উপর এ হামলা করা হয়েছে। এদেশে আওয়ামী লীগের এই দোসরদের আর কোনো জায়গা হবে না।
এসময় আর বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের সহসভাপতি নাহিদা খানম, ইউনাইটেড পিপলস বাংলাদেশ -আপ বাংলাদেশ এর যুগ্ন আহ্বায়ক মাছুম আহমদ, সদস্য সচিব নাঈম কিবরিয়া, যুগ্ন সদস্য সচিব আব্দুস সামাদ মুন্না। তাঁরাও দ্রুত সময়ের মধ্যে নুরের উপর হামলাকারীদের শনাক্ত করে দোষীদের আইনের আওতায় এনে উপযুক্ত বিচার এবং জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবি জানান।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

