১১/০২/২০২৬, ০:৪৩ পূর্বাহ্ণ
21 C
Dhaka
১১/০২/২০২৬, ০:৪৩ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

মৌলভীবাজারে সেনাবাহিনীর নিরাপত্তায় ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে একদিন আগেই সেনাবাহিনীর কঠোর নিরাপত্তায় মৌলভীবাজারে পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। নামাজ শেষে ফিলিস্তিনিসহ বিশ্ব মুসলিম উম্মাহর জন্য শান্তি কামনা করে দোয়া হয়।

মৌলভীবাজার শহরের সার্কিট হাউজ এলাকায় শুক্রবার (৬জুন) সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত এ জামাতে ইমামতি করেন আয়োজক আবদুল মাওফিক চৌধুরী। এতে পুরুষদের পাশাপাশি ছিল নারীদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা। আবদুল মাওফিকসহ ৩০জন পুরুষ নামাজে অংশ নেয়। নামাজ শেষে তারা পশু কোরবানী দেন। এসময় নিরাপওায় নিয়োজিত ছিল সেনাবাহিনীর পাশাপাশি পুলিশও।

মৌলভীবাজারে প্রতিবছরই মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে এক দিন আগেই ঈদসহ ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করে থাকেন আবদুল মাওফিক ও তাঁর অনুসারিরা। গেল ঈদুল ফিতরের নামাজে তিনি বিতর্কিত হয়েছিলেন টুপি-পাঞ্জাবি ইহুদিদের পোশাক বলে, পরে জনরোষের মুখে মুছলেখা দিয়ে মুসলিম উম্মাহর কাছে ক্ষমা চেয়ে দেশ ত্যাগ করেন এই আবদুল মাওফিক চৌধুরী।

বিজ্ঞাপন

পড়ুন : দেশি গরুতে জমেছে মৌলভীবাজারের পশুর হাট, চাহিদার চেয়ে উৎপাদন বেশি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন