১০/০২/২০২৬, ২২:২৫ অপরাহ্ণ
21 C
Dhaka
১০/০২/২০২৬, ২২:২৫ অপরাহ্ণ
বিজ্ঞাপন

মৌলভীবাজারে ১ যুগ পর চেম্বার অব কমার্সের নির্বাচন অনুষ্ঠিত

সকল সংকট কাটিয়ে নতুন নেতৃত্ব পেতে যাচ্ছে ব্যবসায়ীদের সংগঠন দি মৌলভীবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, দীর্ঘ একযুগ পর ব্যাপক উৎসাহ, উদ্দীপনার মধ্য দিয়ে আজ অনুষ্ঠিত হয়েছে চেম্বার অব কমার্সের দ্বি-বার্ষিক (২০২৬-২০২৭) নির্বাচন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ১০টা থেকে শহরের দক্ষিণ কলিমাবাদ চেম্বার ভবনে ভোটগ্রহণ শুরু হয়েছে। বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। দীর্ঘদিন পর নেতৃত্ব নির্বাচনের সুযোগ আসায় জেলার ব্যবসায়ী ও সচেতন মহলে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। নির্বাচনি এলাকায় ছেয়ে গেছে পোস্টার-ব্যানারে। সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে ব্যাপক নিরাপত্তা নেয়া হয়েছে চেম্বারের আশপাশে। মৌলভীবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সর্বশেষ ভোট হয়েছিল ২০১২ সালে। গত একযুগ ধরে পরিচালনা পর্ষদের নেতৃত্ব নির্বাচিত হয়ে আসছে বিনা ভোটে।


প্রার্থীরা বলেন, যোগ্য নেতৃত্ব না থাকায় জেলার বাণিজ্যিক খাতে সম্ভাবনা থাকার পরও কার্যকর কোনো ভূমিকা রাখতে পারেনি এই সংগঠন, তাই বিজয়ী হলে চেম্বারকে সত্যিকার অর্থে ব্যবসায়ীবান্ধব সংগঠনে পরিণত করার প্রতিশ্রæতি দেন নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীরা।
চব্বিশের গণঅভ্যুত্থানের পর ১১ ডিসেম্বর নির্বাচনের তারিখ নির্ধারণ করে তফসিল ঘোষণা করে মৌলভীবাজার এমসিসিআই নির্বাচন বোর্ড। এ নির্বাচনে অর্ডিনারি ও অ্যাসোসিয়েট গ্রুপে দুটি প্যানেল, পরিবর্তনের অঙ্গিকার নিয়ে তরুণ-প্রবীণের ব্যবসায়ী ঐক্য ফোরাম ও মৌলভীবাজার সম্মিলিত ব্যবসায়ী পরিষদ প্রতিদ্বন্দ্বিতা করছে। এতে অর্ডিনারির ১২ এবং অ্যাসোসিয়েটের ৬ প্রার্থীকে প্রত্যক্ষ ভোটে নির্বাচিত করবেন ৪৪৩ সাধারণ ও এসোসিয়েটের ২২৩ জন সদস্য ভোটার।

পড়ুন: তফসিল ঘোষণার পরদিন থেকে উপজেলা-থানায় ম্যাজিস্ট্রেট নিয়োগের সিদ্ধান্ত

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন