22.7 C
Dhaka
০৪/০৩/২০২৬, ০:২০ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

মৌলভীবাজারে এক সেপটিক ট্যাংকের বিষক্রিয়ায় প্রাণ গেল ৪ জনের

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার হরিণছড়া চা বাগানের এক সেপটিক ট্যাংকের গ্যাসের বিষক্রিয়ায় মারা গেছেন ৪ জন যুবক। এ ঘটনায় গুরুতর অসুস্থ হন আরও একজন। গতকাল গভীর রাতে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহতরা হলেন- হরিণছড়া বাগানের উদয় পটনায়েকের ছেলে রানা পটনায়েক (১৭), তার ভাই শ্রাবণ পটনায়েক (১৯), একই বাগানের জহর লাল রবিদাসের ছেলে কৃষ্ণা রবিদাস (১৯) ও লক্ষ্মিন্দর ফুলমালির ছেলে নৃপেন ফুলমালি (২৭)। এসময় গুরুতর অসুস্থ হন রবিন্দ্র বুনার্জী। তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, ফিনলে কোম্পানির আওতাধীন হরিণছড়া চা বাগানে গতকাল রাতে এই ঘটনা ঘটে। তাঁদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে গভীর রাতে নিয়ে আসা হলে এখানের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।


২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. সব্যসাচী পাল তমাল জানান, যে ৪জনকে গভীর রাতে নিয়ে আসা হয় এরা সবাই মৃত ছিল। পরে অসুস্থ আরেকজনকে নিয়ে আসলে তাকে আমরা সিলেট ওসমানি হাসপাতালে পাঠিয়ে দেই। তাঁদের আত্মীয়দের কাজ থেকে জেনেছি ওরা সবাই সেপটিক ট্যাংকে নেমেছিল। তবে এক রিঙের একটা সেপটিক ট্যাকে এতো টক্সি গ্যাস কী করে জমলো যে, একে একে চার জনের একসাথে প্রাণ গেল এটা ঠিক ক্লিয়ার বুঝা যাচ্ছে না। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে বলে জানান তিনি।


এই তথ্য নিশ্চিত করে শ্রীমঙ্গল সার্কেলের সহকারী পুলিশ সুপার, আনিসুর রহমান জানান, গতরাতে শ্রীমঙ্গলের হরিণছড়া চা-বাগানে সেপটিক ট্যাংকে পড়ে তাঁদের প্রাণ হানি হয়। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি তদন্ত শেষে বুঝা যাবে। আইনি প্রক্রিয়া অব্যাহত আছে।
ঘটনাস্থল পরিদর্শন করে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইসলাম উদ্দিন তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থীক সহযোগিতা প্রদান করেন।

পড়ুন: পটুয়াখালীতে উন্নত চিকিৎসার লক্ষ্যে কাল নাগিনী সাপের এক্সরে

দেখুন: পায়রা বন্দর | এগিয়ে যাওয়া বাংলাদেশ |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন