22.7 C
Dhaka
০৪/০৩/২০২৬, ০:২৫ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

মৌলভীবাজারে জুলাই “সম্মুখ সারির যোদ্ধাদের সমাগম”

মৌলভীবাজারে জুলাই পুনর্জাগরণ-২০২৫ এর অংশ হিসেবে অনুষ্ঠিত হয়েছে জুলাই অভ্যুত্থানে “সম্মুখ সারির যোদ্ধাদের সমাগম”। সোমবার (৪ আগষ্ট) দুপুরে মৌলভীবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে জুলাই যোদ্ধাদের স্মৃতিচারণ ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন, জেলা জামায়াতের সেক্রেটারি মো: ইয়ামীর আলী, খেলাফত মজলিসের জেলা সভাপতি মাওলানা ফখরুল ইসলাম। বক্তারা জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের স্মরণ করে এক মিনিট নিরবতা পালন শেষে বৈষম্যহীন একটি নতুন বাংলাদেশ গড়ার সংগ্রামে তাঁদের অগ্রণী ভূমিকা তুলে ধরেন।
স্মৃতিচারণ করেন জুলাই আন্দোলনের যোদ্ধা মো: সাহাব উদ্দিন বাবলু, সজীব হাসান, আহমেদ লিকন,কাজী মনজুর, তানজিয়া শিশির, মাওলানা শাহ মিসবাহ, রুহুল আমিন, এনসিপির যুগ্ন সমন্বয়কারী এহসান জাকারিয়া, জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক জাকারিয়া ইমনসহ আহত জুলাই যোদ্ধারা।
স্মৃতিচারণ শেষে আহত প্রত্যেক যোদ্ধাকে সম্মাননা স্মারক প্রধান করেন অতিথিবৃন্দরা।

বিজ্ঞাপন

পড়ুন: কিশোরগঞ্জ থেকে প্রত্যাহার করা সেই এসপিকে যোগদানের নির্দেশ

দেখুন: সুনামগঞ্জে ৫ বছরেও শেষ হয়নি সেতু নির্মাণ কাজ

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন