আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন – ২০২৬ উপলক্ষ্যে এই প্রথমবার অনুষ্ঠিত হল সাংবাদিকদের জন্য নির্বাচন প্রশিক্ষণ কর্মশালা। দুদিনব্যাপী (৪-৫ জানুয়ারি) এই কর্মশালার আয়োজন করে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)। এতে মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার মোট ৫২ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।
মৌলভীবাজার সার্কিট হাউসের মূন হলে এই নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করেন পিআইবি এর মহাপরিচালক ফারুক ওয়াসিফ। কর্মশালায় প্রশিক্ষক ছিলেন দৈনিক আমার দেশের ডেপুটি এডিটর সুলতান মাহমুদ, ফ্রিল্যান্স সাংবাদিক জিয়াউর রহমান ও পিআইবি প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন।
কর্মশালায় পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেন, জুলাই গণঅভ্যুত্থানে তরুণ প্রজন্ম যে সংস্কার ও পরিবর্তনের উদ্দেশ্যে আত্মত্যাগ করেছেন তার সঠিক বাস্তবায়ন করতে হবে, এই লড়াইয়ে স্বৈরাচারের পতন ঘটেছে, এ সাহসীকতা ধারণ করেই ভোটকেন্দ্রে গিয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে হবে। একটি সুষ্ঠ, স্বচ্ছ ও উৎসবমুখর নির্বাচন আয়োজনে প্রয়োজন সবার সহযোগিতা।
প্রশিক্ষণে গণভোট, নির্বাচন কমিশনের নীতিমালা-আইনের গুরুত্বপূর্ণ দিক, নির্বাচনকালীন সাংবাদিকতার দায়িত্ব সম্পর্কে অবহিত করা হয়। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র (সার্টিফিকেট) বিতরণ করা।
পড়ুন: নাজিরপুরে মৎস্য ঘেরে বিষ প্রয়োগ মাছ হত্যার অভিযোগ
দেখুন: ভ্যাট আইন প্রবর্তন ব্যবসাকে অনেক সহজ করেছে
ইম/


