০২/০৩/২০২৬, ৫:১০ পূর্বাহ্ণ
22.9 C
Dhaka
০২/০৩/২০২৬, ৫:১০ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

মৌলভীবাজারে আন্ত:সংস্থাগত সমন্বয়ের কর্মকর্তাদের সাথে মেজর জেনারেলের মতবিনিময়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট – ২০২৬ শান্তিপূর্ণ, অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে সার্বিক প্রস্তুতি, মৌলভীবাজার জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থায় আন্ত:সংস্থাগত সমন্বয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের ভূমিকা নিয়ে মতবিনিময় করেছেন সিলেট এরিয়ার ১৭ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার জেনারেল অফিসার কমান্ডিং মেজর জেনারেল মো: আলীমুল আমীন।

বিজ্ঞাপন

বৃহস্প্রতিবার(৫ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় মেজর জেনারেল মো: আলীমুল আমীন নির্বাচনকালীন সময়ে সংবিধান ও আইন অনুযায়ী দায়িত্ব পালনের উপর গুরুত্বারোপ করে, সকল প্রকার অপপ্রচার ও বিশৃঙ্খলা প্রতিরোধে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক ও প্রস্তুত থাকার আহ¦ান জানিয়ে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ১৭ আর্টিলারি ব্রিগেড কমান্ডার, বিজিবি সেক্টর কমান্ডার, অধিনায়ক, সেনাবাহিনী ও বিজিবি, সেনাবাহিনী ক্যাম্প কমান্ডার, জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা তৌহিদুজ্জামান পাভেল, উপজেলার নির্বাহী কর্মকর্তাসহ সামরিক ও বেসামরিক দপ্তরের বিভিন্ন কর্মকর্তাগণ।

পড়ুন:খামেনির অত্যন্ত চিন্তিত হওয়া উচিত, হুমকির সুরে বললেন ট্রাম্প

দেখুন:‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালালেই ৫ বছরের কারাদণ্ড 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন