প্রধানমন্ত্রীর নির্দেশে ডেঙ্গু, চিকুনগুনিয়াসহ মশাবাহিত রোগ প্রতিরোধে মৌলভীবাজারে পরিচ্ছন্নতা, মশক নিধন ও জলাবদ্ধতা নিরসনে অভিযান কর্মসূচি শুরু হয়েছে। শনিবার (১৪ মার্চ) সকালে এই সমন্বিত কর্মসূচি শুরু হয় জেলা প্রশাসক প্রাঙ্গণ থেকে। এ উপলক্ষ্যে জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল এর নেতৃত্বে জনসচেতনতা বৃদ্ধির একটি বর্ণাঢ্য র্যালি বের হয় শহরে। র্যালি থেকেই শহরের কোর্ট রোড, চৌমুহনা, সেন্টাল রোড, এম.সাইফুর রহমান রোডের বিভিন্ন সড়কে চালানো হয় এই সমন্বিত পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক অভিযান।
অভিযানে রাস্তার দুই পাশে লাগানো অবৈধ বিলবোর্ড, সাইনবোর্ড ব্যানার ফেস্টুন অপসারণ, ফুটপাতের অবৈধ স্থাপনা অপসারণ, ড্রেন পরিষ্কার, রাস্তায় জমে থাকা পানি, ময়লা অপসারণ এবং মশার প্রজননস্থল ধ্বংস ও পরিষ্কার করে মশা নিধনে ওষুধ ছিটানো হয়।
এসময় স্থানীয় সরকারের উপপরিচালক রুবেল মাহমুদ বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে মশার প্রজনন, উৎপওিস্থল ধ্বংসে এ কার্যক্রম চলমান থাকবে।
পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন বলেন, পুলিশ সবসময় ভাল কাজে সহযোগিতা করে, ফুটপাত দখল করে ব্যবসা করা অবৈধ, আজকে আমরা প্রথম দিন বুজিয়ে এসেছি, না শুনলে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
কর্মসূচিতে মৌলভীবাজার পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি-বেসরকারি সমন্বিত প্রতিতষ্ঠানের প্রতিনিধি, বিএনপির নেতাকর্মীসহ স্বেচ্ছাসেবী সংগঠন, রোভার স্কাউট সদস্যরা অংশ নেন। জেলা প্রশাসনের উদ্যোগে প্রায় তিন ঘণ্টা ধরে চলা এ অভিযানে মৌলভীবাজার পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা সহযোগিতা করেন।
অভিযান শেষে জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল বলেন, মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে জনসচেতনতার কোন বিকল্প নেই, নিজ নিজ আঙিনা প্রতি শনিবার পরিষ্কার রাখলে মশার প্রজনন রোধ করা সম্ভব, এখন থেকে এই পরিচ্ছন্নতা অভিযান চলমান থাকবে।
পড়ুন : মধ্যপ্রাচ্যে সংঘাতে মারা গেছেন মৌলভীবাজারের সালেখ, মরদেহ হস্তান্তরের দাবি পরিবারের


