১১/০২/২০২৬, ২০:১৯ অপরাহ্ণ
25 C
Dhaka
১১/০২/২০২৬, ২০:১৯ অপরাহ্ণ
বিজ্ঞাপন

মৌলভীবাজার ৫৫৪ কেন্দ্রে পাঠানো হল নির্বাচনী উপকরণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মৌলভীবাজারের চারটি সংসদীয় আসনের সাত উপজেলার ৫শত ৫৪টি ভোটকেন্দ্রে ব্যালট পেপার’সহ নির্বাচনী উপকরণ পাঠানো হয়েছে। বুধবার(১১ ফেব্রæয়ারি) দুপুরে মৌলভীবাজার সদর উপজেলা পরিষদ মিলনায়তন থেকে পুলিশ প্রহরায় এসব উপকরণ জেলার সব উপজেলা কেন্দ্রে পাঠানো হয়।

বিজ্ঞাপন

জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, সহকারি নির্বাচন কাকর্মকর্তারা উপস্থিত থেকে ব্যালট পেপার, সীল, অমোচনীয় কালি, আচরণবিধি সম্পর্কিত ব্যানার’সহ বিভিন্ন উপকরণ নিজ নিজ ভোট কেন্দ্রে নিয়ে যান। জেলায় মোট ৫৫৪ টি ভোটকেন্দ্রের মধ্যে ভোট কক্ষ ৩১০৫টি। এর মধ্যে ৮০টি অধিক গুরুত্বপূর্ণ, ১৪৩টি গুরুত্বপূর্ণ ও ৩৩১ টি ভোটকেন্দ্র সাধারণ বলে চিহ্নিত করা হয়েছে।
মৌলভীবাজার জেলায় আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বিজ্ঞ এক্সিকিউটিং ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং স্ট্রাইকিং ফোর্সের মধ্যে রয়েছে সেনাবাহিনীর ২১টি টিম, র্যাবের ৮টি, পুলিশের ১৪টি, আনসার ব্যাটালিয়নের ১৫ টি, বিজিবির ১৫টি এবং ৫৩টি মোবাইল টিম।
জেলায় সাতটি উপজেলা (যার মধে ৫টি সীমান্তবর্তী উপজেলা), ৫টি পৌরসভা ও ৬৭ ইউনিয়ন নিয়ে গঠিত মৌলভীবাজারে চারটি সংসদীয় আসনে প্রতিদ্বদ্বিতা করছেন মোট ২৪ জন প্রার্থী। মোট ভোটার রয়েছেন ১৬ লাখ ১৪ হাজার ৯৩৬জন। এরমধ্যে পুরুষ ৮ লাখ ২৪ হাজার ৪৫৪ জন এবং মহিলা ভোটার ৭ লাখ ৯০ হাজার ৪৭৪ জন, তৃতীয় লিঙ্গের মোট ভোটার ৮ জন। এখন পর্যন্ত ডাকযোগে প্রাপ্ত মোট পোস্টাল ব্যালটের সংখ্যা ১৪৬৪৭টি।
জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা তৌহিদুজ্জামান পাভেল জানান, মৌলভীবাজার চারটি আসনের ভোটকেন্দ্রে ব্যালট পেপারসহ নির্বাচনী উপকরণ পাঠানো হয়েছে, জেলায় সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, নির্বাচন অবাধ, সুষ্ঠ নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে শেষ করার লক্ষ্যে প্রশাসন ব্যাপক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে, তাই সাধারন জনগণকে নির্ভয়ে আগামীকাল ভোটকেন্দ্রে এসে ভোটাধীকার প্রয়োগ করার আহ্বান জানান তিনি।

পড়ুন- সোনারগাঁয়ে বিএনপি নেতাকর্মীদের হামলায় দুই জামায়াত কর্মী মারাত্মক আহত!

দেখুন- আজকের বিশ্বের সব গুরুত্বপূর্ণ খবর

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন