১৩/০২/২০২৬, ১২:৩৯ অপরাহ্ণ
21 C
Dhaka
১৩/০২/২০২৬, ১২:৩৯ অপরাহ্ণ
বিজ্ঞাপন

মৌলভীবাজার ৪ আসনেই বিজয়ী ধানের শীষ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ চুড়ান্ত ঘোষিত বেসরকারি ফলাফলে মৌলভীবাজারের ৪টি সংসদীয় আসনে বিএনপি মনোনিত ধানের শীষের প্রার্থীরা নিরঙ্কশ জয় পেয়েছেন। বৃহস্প্রতিবার (১২ ফেব্রুযারি) জেলা প্রশাসক কার্যালয়ে গভীর রাতে ভোট গণনা শেষে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তৌহিদুজ্জামান পাভেল বেসরকারিভাবে এই চুড়ান্ত ফলাফল ঘোষণা করেন।
মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন আহমেদ বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। পোস্টাল ভোট কেন্দ্র সহ মোট ১১৪টি ভোটকেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী নাসির উদ্দিন আহমেদ ধানের শীষ প্রতীকে ৯৮ হাজার ২৮২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মাওলানা মোহাম্মদ আমিনুল ইসলাম দাঁড়িপাল্লা পেয়েছেন ৮৩ হাজার ১৩টি ভোট। মৌলভীবাজার-১ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩৭ হাজার ৮১৪ জন।
মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো: শওকতুল ইসলাম বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। পোস্টাল ভোট কেন্দ্র সহ মোট ১০৪টি ভোটকেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী শওকতুল ইসলাম ধানের শীষ প্রতীকে ৬৮ হাজার ৩৮১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মো: সায়েদ আলী দাঁড়িপাল্লা পেয়েছেন ৫৩ হাজার ৪৫৮ ভোট। মৌলভীবাজার ২ আসনে মোট ভোটার-৩লাখ ৩হাজার ২০ জন।
মৌলভীবাজার-৩ (সদর – রাজনগর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম.নাসের রহমান বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। পোস্টাল ভোট কেন্দ্র সহ মোট ১৭৬ ভোটকেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী নাসের রহমান ধানের শীষ প্রতীকে ১ লাখ ৫৬ হাজার ৭৫৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মো: আব্দুল মান্নান দাঁড়িপাল্লা পেয়েছেন ৭৭ হাজার ৬৩৬ ভোট। মৌলভীবাজার ৩ আসনে মোট ভোটার ৪ লাখ ৮৬ হাজার ১৫৫ জন।
মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো: মুজিবুর রহমান চৌধুরী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। পোস্টাল ভোট কেন্দ্র সহ মোট ১৬৪টি ভোটকেন্দ্রের ১৬৩টি প্রাপ্ত ফলাফল অনুযায়ী মুজিবুর রহমান চৌধুরী ধানের শীষ প্রতীকে ১ লাখ ৭০ হাজার ৮৭৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১দলীয় প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের নুরে আলম হামিদি রিক্সা পেয়েছেন ৫০ হাজার ২০৪ ভোট। মৌলভীবাজার ৪ আসনে মোট ভোটার ৪ লাখ ৮৭ হাজার ৮৮৮ জন।
গণভোটের চুড়ান্ত বেসরকারি ফলাফল : গনভোটে হ্যাঁ ভোট পড়েছে ১ আসনে ১০০৪৬৯, না ভোট পড়েছে ৭৯৫২৭। গনভোটে ২ আসনে হ্যাঁ ভোট ৮৩৯৩০, না ভোট পড়েছে ৬৭৯৩৫। ৩ আসনে হ্যাঁ ভোট পড়েছে ১৩৩৯১৬, না ভোট পড়েছে ৭৮৬৭১ আর ৪ আসনে হ্যাঁ ভোট পড়েছে ১২৭৪২৮, না ভোট পড়েছে ১০৭৬৩৩।
এর আগে সকাল সাড়ে ৭টা থেকে শুরু হওয়া, ভোটগ্রহণ বিরতিহীনভাবে চলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। এসময় কেন্দ্রের বাইরে এবং ভেতরে কড়া নিরাপত্তায় ছিল সেনাবাহিনী, পুলিশ, আনসার এবং বিজিবির যৌথ বাহিনী। ধানের শীষের প্রার্থী, জামায়াতে ইসলামী প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সহ অন্যান্যদলের মোট ২৪ জন প্রার্থী এই নির্বাচনে প্রতিদ্বন্দ্ধিতা করেন।

বিজ্ঞাপন

পড়ুন:হবিগঞ্জ-৩ আসনে বিএনপির জিকে গউছ বিজয়ী

দেখুন:একাধিক কেলেঙ্কারির পর ডিভোর্সের ঘোষণা দিলেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী | 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন