১৬/০২/২০২৬, ১৯:২৭ অপরাহ্ণ
27 C
Dhaka
১৬/০২/২০২৬, ১৯:২৭ অপরাহ্ণ
বিজ্ঞাপন

মৌলভীবাজার রমজানে দব্র্যমূল্য স্থিতিশীল রাখতে মতবিনিময়

আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে মৌলভীবাজারে নিত্য প্রয়োজনীয় পণ্য ভোজ্যতেল, চিনি, পেঁয়াজ, ডালসহ অন্যান্য দ্রব্যের মূল্য স্বাভাবিক ও সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল।

বিজ্ঞাপন

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানভীর হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো: জালাল উদ্দিন, ভোক্তার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল আমিন, পৌর ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মহিউদ্দিন চৌধুরী শাহীন, খুচরা ও পাইকারি পর্যায়ের বিভিন্ন বাজার সমিতির নেতারা ও ক্যাবের নেতৃবৃন্দ।

সভায় জেলা প্রশাসক বলেন, পবিত্র রমজান মাসে কোনোভাবেই নিত্যপ্রয়োজনীয় পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি বা অতিরিক্ত মূল্য আদায় সহ্য করা হবে না। জেলায় বাজার মনিটরিং জোরদার করা হবে এবং ভোক্তা অধিকার সংরক্ষণে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। এসময় তিনি ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে পণ্য বিক্রি এবং ভেজালমুক্ত খাদ্যপণ্য সরবরাহের আহ্বান জানিয়ে বলেন কেউ অতিরিক্ত মূল্য আদায় বা মজুতদারির সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সভায় ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দরাও জেলা প্রশাসক কে আশ্বাস দিয়ে বলেন, তারা প্রশাসনের নির্দেশনা মেনে চলবেন এবং বাজারে পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে সর্বাত্মক সহযোগিতা করবেন, তবে বাজার স্থিতিশীল রাখাতে সরবরাহ ব্যবস্থার বিভিন্ন ধাপে চাঁদাবাজি রোধ করতে কর্তৃপক্ষকে কঠোর হওয়ার আহ্বান জানান তারা।

পড়ুন:স্বাধীনতার পর প্রথম মন্ত্রীর স্বপ্ন দেখছে পাবনা ৫, শিমুল বিশ্বাসকে ঘিরে উন্নয়নের নতুন প্রত্যাশা

দেখুন:পিরোজপুরে ভোটারদের মাঝে টাকা বিতরণের অভিযোগ হাতপাখা সমর্থকের বিরুদ্ধে | 

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন