০১/০৩/২০২৬, ১৬:৩১ অপরাহ্ণ
34.4 C
Dhaka
০১/০৩/২০২৬, ১৬:৩১ অপরাহ্ণ
বিজ্ঞাপন

যত বাধাই আসুক, দম থাকলে ঠেকায় কে?

আসছে ঈদে নির্মাতা রেদওয়ান রনির পরিচালনায় ‘দম’ সিনেমাটি নিয়ে দর্শকদের মাঝে শুরু থেকেই ব্যাপক আগ্রহ। অবশেষে রোববার দুপুরে প্রকাশ্যে এসেছে সিনেমাটির প্রথম অফিসিয়াল পোস্টার, যা দর্শকের মাঝে নতুন করে উন্মাদনা তৈরি করেছে। একইসঙ্গে এই সিনেমায় বড় চমক দিতে চলেছেন অভিনেতা আফরান নিশো।

বিজ্ঞাপন

সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত সারভাইভাল ঘরানার এই গল্পটি আগামী ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে জানানো হয়েছে। পোস্টারে আফরান নিশোর এক বিধ্বংসী ও রহস্যময় লুক ফুটে উঠেছে। পোস্টারের বাম দিকে দেখা যাচ্ছে নিশোর মুখাবয়ব, যেখানে তার কপালে এবং চোখের পাশে গভীর ক্ষতের চিহ্ন স্পষ্ট। নিশোর এই ‘রাফ অ্যান্ড টাফ’ অবতার সিনেমাটির নাম ‘দম’ এবং এর সারভাইভাল গল্পের সঙ্গে দারুণ সামঞ্জস্যপূর্ণ।

পোস্টারের ডান দিকে মরুভূমি, পাহাড়ি প্রান্তরের আবহ, যেখানে একদল ঘোড়সওয়ার এবং অস্ত্রধারী সৈনিকদের দেখা যাচ্ছে, যা একটি উত্তপ্ত পরিস্থিতির ইঙ্গিত দেয়। পোস্টারে বড় অক্ষরে লেখা ‘দম’ শব্দের নকশাতেও একটি রাইফেলের অবয়ব ফুটিয়ে তোলা হয়েছে।

পড়ুন:লীড মার্কেটিং বিডির শুভেচ্ছাদূত হলেন মুনমুন

দেখুন:টিভি অভিনয়শিল্পীদের কার কত পারিশ্রমিক?

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন