বিজ্ঞাপন

যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে এনসিপির বৈঠক চলছে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষৎ করতে অতিথি ভবন যমুনায় গিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায় নাহিদ ইসলামের নেতৃত্বে ৪ সদস্যের প্রতিনিধি দল। বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যায় যমুনায় যান তারা।

প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন- শামান্তা শারমিন, সারজিস আলম ও খালেদ সাইফুল্লাহ।

একই দিন সন্ধ্যায় যাবে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরের নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধিদল।

গতকাল মঙ্গলবার (২১ অক্টোবর) বিএনপির তিন সদস্যের প্রতিনিধিদল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছে। বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমেদ।

সরকারের পক্ষ থেকে পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ, আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল ও শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বৈঠকে অংশ নেন।

বিজ্ঞাপন

পড়ুন : প্রধান উপদেষ্টার সঙ্গে বিকেলে এনসিপি ও সন্ধ্যায় জামায়াতের বৈঠক

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন