২৮/০২/২০২৬, ৪:৫৯ পূর্বাহ্ণ
19.7 C
Dhaka
২৮/০২/২০২৬, ৪:৫৯ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

যমুনার সামনে ইনকিলাব মঞ্চের অবস্থান চলছে

জাতিসংঘের অধীনে শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যার নিরপেক্ষ তদন্তের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চ। গতকাল বৃহস্পতিবার বিকেল থেকে সেখানে অবস্থান করছেন সংগঠনটির নেতা–কর্মীরা।
নেতা

বিজ্ঞাপন

অবস্থান কর্মসূচিতে অংশ নিয়েছেন শহীদ ওসমান হাদির স্ত্রী রাবেয়া ইসলাম শম্পা, ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখপাত্র ও ডাকসু নেত্রী ফাতিমা তাসনিম জুমা।

গতকাল রাতে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনেও একদল মানুষ অবস্থান নিয়ে হাদি হত্যার বিচারের দাবিতে স্লোগান দেন। তারা দুই ভাগে বিভক্ত হয়ে রাতভর সেখানে অবস্থান করেন।

আজ সকাল সাড়ে ৯টার দিকে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে জানানো হয়, যমুনার সামনে অবস্থান কর্মসূচি অব্যাহত থাকায় পূর্বঘোষিত ‘ভ্যান র‍্যালি’ কর্মসূচি স্থগিত করা হয়েছে।

দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের সাংবাদিকদের বলেন, ‘জাতিসংঘের অধীনে হাদি হত্যার তদন্ত করতে হবে। এর বাইরে আমাদের কোনো দাবি নেই।’ চিঠি না পাঠানো পর্যন্ত যমুনার সামনে অবস্থান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা–৮ আসনে ১১–দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী অবস্থান কর্মসূচিতে সংহতি প্রকাশ করেন।

পড়ুন: দুর্নীতির ঘাড় ধরে টান দেব, চাঁদাবাজি করতে দিব না: জামায়াত আমির

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন