০২/০৩/২০২৬, ৫:১২ পূর্বাহ্ণ
22.9 C
Dhaka
০২/০৩/২০২৬, ৫:১২ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

যমুনার সামনে রণক্ষেত্র, পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ

সরকারি চাকরিতে নবম পে-স্কেলের গেজেট প্রকাশ ও ১ জানুয়ারি থেকে কার্যকরের দাবিতে রাজধানীতে বিক্ষোভে যমুনার সামনে রণক্ষেত্র। এসময় সরকারি কর্মচারীদের সরিয়ে দিতে তাদের ওপর টিয়ারগ্যাস, জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ।

বিজ্ঞাপন

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে আন্দোলনকারীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে মিছিল নিয়ে অগ্রসর হলে শাহবাগ ও আশপাশের এলাকায় দফায় দফায় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষের মতো পরিস্থিতির সৃষ্টি হয়। এ ঘটনায় কয়েকজন আন্দোলনকারী আহত হয়েছেন।

সকাল থেকে কেন্দ্রীয় শহিদ মিনারে সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের ব্যানারে সমাবেশ শুরু করেন আন্দোলনকারীরা। সমাবেশ শেষে বেলা ১১টার দিকে তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগের দিকে রওনা হলে পুলিশ প্রথমে সেখানে তাদের বাধা দেয়। এক পর্যায়ে আন্দোলনকারীরা ও পুলিশ মুখোমুখি অবস্থানে চলে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ব্যবহার করে। এতে তারা সাময়িকভাবে ছত্রভঙ্গ হলেও অল্প সময়ের মধ্যেই আবার সংগঠিত হয়ে যমুনার দিকে অগ্রসর হওয়ার চেষ্টা চালান।

পরে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে আবারও পুলিশ তাদের গতিরোধ করে। এ সময় পুলিশ দফায় দফায় টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালায়। কাঁদানে গ্যাসে আশপাশের এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। তবুও আন্দোলনকারীরা ব্যারিকেড উপেক্ষা করে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন এবং যমুনার সামনে অবস্থান নেন। সর্বশেষ দুপুর সাড়ে ১২টার দিকে ডিএমপি কমিশনারের উপস্থিতিতে পুলিশ আবারও অ্যাকশনে যায়।

পড়ুন: শনিবার উত্তরাঞ্চলের ৩ জেলায় যাচ্ছেন তারেক রহমান

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন