০৯/০২/২০২৬, ১৬:০৪ অপরাহ্ণ
26 C
Dhaka
০৯/০২/২০২৬, ১৬:০৪ অপরাহ্ণ
বিজ্ঞাপন

যমুনা অভিমুখে পে-স্কেলের গেজেট প্রকাশের দাবিতে ভুকা মিছিলের ডাক

নবম পে-স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ কর্মসূচির পাশাপাশি দুই ঘণ্টা কর্মবিরতি পালন করে মৌলভীবাজারের সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও স্বশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা।

বিজ্ঞাপন

এ কর্মসূচী থেকে অন্তবর্তী সরকারের প্রতি অসন্তোশ প্রকাশ করে, আগামী ৬ ফেব্রুয়ারি (শুক্রবার) সারাদেশ থেকে কর্মকর্তা-কর্মচারীরা ঢাকায় সমবেত হয়ে, প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে ভুকা মিছিলসহ অবস্থান কর্মসূচি পালনের ডাক দিয়েছে দাবী আদায় ঐক্য পরিষদ।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে ১১টাপর্যন্ত মৌলভীবাজার পৌরসভার সামনে সেবা বন্ধ রেখে কেন্দ্রীয় কর্মসূচী অনুযায়ি এই কর্মবিরতি পালন করা হয়। এতে অংশ নেন বাংলাদেশ পৌর কর্মচারী ফেডারেশন, মৌলভীবাজার পৌর কর্মচারী সংসদ, ১১-২০ গ্রেড ফোরাম, রেজিস্ট্রেশন বিভাগ, উপজেলা ভূমি অফিস, বিটিসিএল, এলজিডি, বিদ্যুৎ অফিস, জেলা পরিষদ, শিশু একাডেমি, গণপূর্ত বিভাগ, উপজেলা পরিষদের কর্মচারীগণ।

আন্দোলনকারীরা জানান, গত তিনদিন সারা দেশেই এ দাবী তুলে ধরে কর্মবিরতিসহ বিক্ষোভ কর্মসূচি পালন করা হলেও অন্তবর্তী সরকার নবম পে-স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের বিষয়ে কোন পদক্ষেপ গ্রহণ না করায়, আগামী ৬ ফেব্রæয়ারি (শুক্রবার) দাবী আদায় ঐক্য পরিষদের ডাকে তাঁরা সারাদেশ থেকে সকল অফিস আদালত, দপ্তর-অধিদপ্তরের কর্মচারীরা ঢাকায় সমবেত হয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে ভুকা মিছিলসহ অবস্থান কর্মসূচি পালন করবেন।

এসময় কর্মসূচীতে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা নূরে আলম সিদ্দিকী, সহকারি প্রকৌশলী মো: আনোয়ার সাদাত হোসেন ভূঁইয়া, হিসাবরক্ষণ কর্মকর্তা উজ্জ্বল চন্দ্র দেব এবং উপসহকারী প্রকৌশলী আব্দুল মমিন।

পড়ুন- “ষড়যন্ত্র রুখে দিয়ে যোগ্য প্রার্থীকে ভোট দিন” বিরলে একটি উঠান বৈঠকে দিনাজপুর-২ আসনের জোট প্রার্থী

দেখুন- ‘নির্বাচিত হলে প্রথমেই গ্যাসের সমস্যার সমাধান করা হবে’

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন