জামালপুরের দেওয়ানগঞ্জে যমুনা নদীতে নিষিদ্ধ কারেন্ট জাল ব্যবহার করে জাটকা আহরণের দায়ে তিন জেলেকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্টে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি), এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও পৌর প্রশাসক মো. মাহামুদুল ইসলাম।
অভিযানকালে জাটকা আহরণের সময় হাতেনাতে তিন ব্যক্তিকে আটক করা হয়। পরে মোবাইল কোর্টের মাধ্যমে তাদের প্রত্যেককে অর্থদণ্ড প্রদান করা হয়। এ সময় মোট ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। জব্দকৃত কারেন্ট জালসহ অবৈধ মালামাল তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়।
প্রশাসন সূত্র জানায়, নদীতে জাটকা সংরক্ষণ ও মৎস্যসম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এছাড়াও পবিত্র মাহে রমজান উপলক্ষে একই দিন দেওয়ানগঞ্জ বাজারের দুধের বাজার এলাকায় বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা ও ভোক্তাদের স্বার্থ সংরক্ষণে ব্যবসায়ীদের সতর্ক করা হয়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের ভ্রাম্যমাণ আদালত ও বাজার তদারকি কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হবে।
পড়ুন- বিডিআর হত্যা মামলায় আসামি হচ্ছেন হাসিনাসহ একাধিক আওয়ামী লীগ নেতা


