বিজ্ঞাপন

যমুনা সেতু দিয়ে ৫১ হাজার যানবাহন পারাপার, টোল আদায় ৩ কোটি ৫১ লাখ টাকা

আর মাত্র একদিন পরেই পবিত্র ঈদ। শেষ মুহুর্তে ঘরমুখো মানুষের ঢল নেমেছে। এর ফলে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ। বৃহস্পতিবার ভোর সকাল থেকে মহাসড়কের টাঙ্গাইলের এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত সাড়ে ১৩ কিলোমিটার অতিরিক্ত যানবাহনের চাপ বেড়েছে৷ এদিকে যমুনা সেতু’র ওপর দিয়ে গত ২৪ ঘণ্টায় ৫১ হাজার ৫৮৪টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ৫১ লাখ ৮২ হাজার ৬শ’ টাকা। এদিকে যানজট নিরসনে মহাসড়ক পুলিশের পাশাপাশি সেনাবাহিনীও নিরসলভাবে কাজ করছে৷

পুলিশ জানায়, শেষ মুহুর্তে মহাসড়কের মানুষের ঢল নেমেছে৷ এতে করে মহাসড়কের যানবাহনের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। তবে বৃষ্টির কারণে দুর্ভোগ বেড়েছে যাত্রীদের৷ এদিকে আজ বৃহস্পতিবারও কয়েক ধাপে গার্মেন্টস ছুটি হবে। এর ফলে মহাসড়কের আরো চাপ বাড়বে।

যমুনা সেতু কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার রাত ১২টা থেকে বুধবার রাত ১২ টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৫১ হাজার ৫৪৮টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে ঢাকাগামী ১৮ হাজার ৭৪৪ টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৫৪ লাখ ৭১ হাজার ৯৫০ টাকা। অপরদিকে উত্তরবঙ্গগামী ৩২ হাজার ৮৪০ টি যানবাহন পারাপার হয়েছে। এর বিপরীত টোল আদায় ১ কোটি ৯৭ লাখ ১০ হাজার ৬৫০ টাকা।

এ ব্যাপারে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, আগের থেকে মহাসড়কে যানবাহনের কয়েকগুন যানবাহন বেড়েছে। ঈদযাত্রায় যমুনা সেতুর দুই পাশ দিয়ে ৯টি করে মোট ১৮ বুথ দিয়ে যানবাহন পারাপার হচ্ছে । এর মধ্যে দুইপাশেই ২টি করে বুথ দিয়ে আলাদাভাবে মোটরসাইকেল পারাপার হচ্ছে। আমরা সার্বক্ষনিক টোল বুথ চালু করার চেষ্টা করছি৷

প্রসঙ্গত, ১৯৯৮ সালে সেতুটি চালু হওয়ার পর থেকে কর্তৃপক্ষ টোল আদায় করে আসছে। বিগত সময়ে সেতুর টোল আদায় করে কমিউটার সিস্টেম নেটওয়ার্ক (সিএনএস)। সরকার পরিবর্তন হওয়ার পর ২৪ সালের শেষের দিক থেকে বর্তমানে চায়না রোড ব্রিজ কর্পোরেশন টোল আদায় করছে।

বিজ্ঞাপন

পড়ুন : দৌলতদিয়া-পাঁটুরিয়া নৌরুটে অল্পতে প্রাণে রক্ষা পেল ২ শতাধিক লঞ্চ যাত্রী

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন