বিজ্ঞাপন

যশোরের আলোচিত আ.লীগ নেতা শাহারুল ঢাকায় আটক

যশোর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আরবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহারুল ইসলামকে আটক করছে পুলিশ।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে তাকে আটক করে ঢাকার শেরেবাংলা নগর থানার পুলিশ। এর আগে শিশু মেলা থেকে তাকে আটক করে স্থানীয় জনতা তাকে পুলিশের কাছে সোপর্দ করে। আওয়ামী লীগের পক্ষে নানা ধরনের কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে তাকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হক।

এদিকে, একই দিন যশোরে শাহারুল ইসলামের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা হয়েছে। বুধবার একটি প্রেসে যুবলীগের বিক্ষোভ মিছিলের ব্যানার তৈরি করতে গিয়ে দুজন আটক হন। এ ঘটনায় বৃহস্পতিবার শাহারুলসহ ১০ জনের বিরুদ্ধে থানায় মামলা হয়।

জানা গেছে, শেরে বাংলা নগর থানা এলাকায় তিনি চলাফেরা করতেন এবং আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্থানীয় অনেকে জানতেন। এছাড়া ঢাকার ঝটিকা মিছিলে তাকে নেতৃত্ব দিতে দেখা গেছে। প্রায়ই ফেসবুক লাইভে এসে আওয়ামী লীগের পক্ষে বক্তব্য দিতেন। ঢাকাতেই দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন শাহারুল।

ঢাকা শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হক ঢাকা পোস্টকে বলেন, স্থানীয়রা শাহারুলকে পুলিশের কাছে সোপর্দ করে। পরে আমরা তাকে আটক করি। এ বিষয়ে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আহসান হাবীব বলেন, শাহারুলের আটকের বিষয়টি আমরা জেনেছি। শাহারুল ইসলামের বিরুদ্ধে হত্যা, নাশকতাসহসহ একাধিক মামলা রয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : অস্ত্র মামলায় সম্রাটের যাবজ্জীবন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন