বিজ্ঞাপন

যশোরে অপহৃত ব্যবসায়ীকে ৯ দিন পর উদ্ধার করলো র‍্যাব

যশোর থেকে অপহৃত ঔষধ ব্যবসায়ী জাহাঙ্গীর আলমকে ৯ দিন পর উদ্ধার করেছে র‍্যাব-৬-এর সদস্যরা। বুধবার গভীর রাতে চৌগাছা উপজেলার খলসি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার সাতগাছী গ্রামের প্রয়াত শিক্ষক লুৎফর রহমানের ছেলে ব্যবসায়ী জাহাঙ্গীর আলম যশোর শহরের রায়পাড়া পশু হাসপাতালের সামনে একটি ভ্যাটেনারি ফার্মেসি রয়েছে। গত ২ মার্চ রাতে দোকান বন্ধ করে তিনি শহরের খোলাডাঙ্গা এলাকার বাসার উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে একদল দুর্বৃত্ত তাকে অপহরণ করে। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।

অপহরণের পর অপহরণকারীরা তার পরিবারের কাছে মোবাইল ফোনে ১ কোটি টাকা মুক্তিপণ দাবি করে আসছিল। এ ঘটনায় ব্যবসায়ীর পরিবারের পক্ষ থেকে যশোর কোতয়ালি মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জাহাঙ্গীর আলমকে উদ্ধারে গোয়েন্দা নজরদারি শুরু করে। এরই ধারাবাহিকতায় বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে চৌগাছা উপজেলার পাশাপোল ইউনিয়নের খলসি এলাকার বাবুলের ইটভাটায় হানা দেয় র‍্যাব সদস্যরা। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পালিয়ে গেলেও অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার করা সম্ভব হয়।

র‍্যাব-৬ যশোরের অধিনায়ক মেজর এ.টি.এম ফজলে রাব্বী প্রিন্স জানান, অপহৃত ব্যবসায়ী এখন র‍্যাবের হেফাজতে রয়েছেন। তাকে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। অপহরণের কারণ, ঘটনায় জড়িতদের শনাক্ত এবং তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

পড়ুন: স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন