সিমেন্ট, সাদা পাথরের গুড়া, চুন ও কাদা মাটি দিয়ে তৈরি হচ্ছিল নামি ব্রান্ডের নকল সার এমনই এক নকল সার কারখানায় অভিযান চালিয়েছে কৃষি অধিদফতর ও ভোক্তা অধিকার।
আজ বুধবার বিকাল তিনটায় সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের নরেন্দ্রপুর গ্রামের মাঠপাড়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক সেলিমুজ্জামান ও উপজেলা কৃষি কর্মকর্তা রাজিয়া সুলতানার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
সদর উপজেলা কৃষি কর্মকর্তা রাজিয়া সুলতানা জানান গোপন সংবাদের ভিত্তিতে খবর পায় নরেন্দ্রপুর গ্রামে একটি অবৈধ কারখানায় বিভিন্ন কোম্পানির মোড়ক ব্যবহার করে সিমেন্ট, চুন, সাদা পাথর গুড়া ও মাটি দিয়ে নকল সার তৈরি করে বাজারজাত করছে এতে করে কৃষকরা অর্থনৈতিক ও কৃষি জমির উর্বরতা নষ্ট হচ্ছে। এজন্য এখানে কৃষি অধিদফতর ও ভোক্তা অধিকারের যৌথ টিম অভিযান চালিয়ে ৮০ হাজার টাকা জরিমানা ও নকল সার ও সার তৈরির সিমেন্ট ও মাটি নষ্ট করে দেওয়া হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক সেলিমুজ্জামান জানান নামী সার কোম্পানির মোড়ক ব্যবহার করে নকল সার তৈরির দায়ে অবৈধ সার কারখানার মালিক ইকরামুল কে দুইটি ধারায় ৮০ হাজার টাকা জরিমানা ও নকল সার কারখানা বন্ধ করে দেওয়া হয় এবং ভবিষ্যতে এধরণের অভিযান অব্যাহত রাখা হবে।
পড়ুন: নিরাপত্তা শঙ্কায় বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল
আর/


