যশোর শহরের বেজপাড়া এলাকা থেকে জাকারিয়া ইসলাম রনি নামে এক যুবক কে অস্ত্র গুলি ও ককটেলসহ গ্রেপ্তার করেছে যশোর র্যাব-৬ সিপিসি-৩ এর সদস্যরা।
বুধবার দুপুর ১টার দিকে বেজপাড়া টিবি ক্লিনিক এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত জাকারিয়া ইসলাম রনি টিবি ক্লিনিক এলাকার মনিরুল শেখের ছেলে।
যশোর র্যাব-৬ এর অধিনায়ক মেজর এ টি এম ফজলে রাব্বি প্রিন্স জানান গোপন সংবাদের ভিত্তি জানতে পারি টিবি ক্লিনিক এলাকার সন্ত্রাসী রনি তার নিজ বাড়িতে অবৈধ অস্ত্র হেফাজতে রেখে অপরাধমূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করছে। এমন সংবাদের ভিত্তিতে র্যাব-৬ এর একটি আভিযানিক দল বুধবার দুপুর ১টার দিকে সেখানে অভিযান চালিয়ে জাকারিয়া ইসলাম রনি কে গ্রেপ্তার করা হয়। এসময় তার ঘর তল্লাশি করে একটি দেশীয় ওয়ানশুটার গান, গুলি, বার্মিজ চাকু ও দুটি ককটেল উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত জাকারিয়া ইসলাম রনির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

