বিজ্ঞাপন

যশোরে ইজিবাইক চালককে পিটিয়ে হত্যা

যশোর শহরের আশ্রম রোড এলাকায় ইজিবাইক পরিষ্কার করা নিয়ে কাটাকাটির জেরে অপর ইজিবাইক চালাকের লাঠির আঘাতে জাহিদ হোসেন (৪০) নামে এক ইজিবাইক চালকের মৃত্যু হয়েছে।

শনিবার (১৮ অক্টোবর) দুপুর ১ টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত জাহিদ হোসেন পুলেরহাট এলাকার জালাল উদ্দিনের ছেলে।

প্রতক্ষ্যদর্শীরা জানিয়েছেন সকালে আশ্রম রোডের ফারুক হোসেনের গ্যারেজে নিজের ইজিবাইক পরিষ্কার করছিলেন ইজিবাইক চালক জাহিদ হোসেন। এ সময় আশা নামে অপর এক ইজিবাইক চালকের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আশা লাঠি দিয়ে জাহিদকে আঘাত করেন। এসময় তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় জাহিদকে যশোর সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার ওসি তদন্ত কাজী বাবুল জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : যশোরের শার্শায় নিখোঁজ ভ্যানচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন