সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রেমের ফাঁদে ফেলে অশ্লীল ছবি ও ভিডিও সংগ্রহ করে ব্ল্যাকমেইলের অভিযোগে মো: সাজ্জাদুল ইসলাম বন্ধন (৩১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
শনিবার দিবাগত রাত (১৮ জানুয়ারি) সোয়া ১টার দিকে শহরের রামকৃষ্ণ আশ্রম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত সাজ্জাদুল ইসলাম বন্ধন যশোর সদর উপজেলার বড় বালিয়াডাঙ্গা এলাকার মো: রফিকুল ইসলাম বাবুলের ছেলে।
ডিবির এসআই শিবু মন্ডল জানান, প্রায় ৩ মাস আগে জনৈক মো: সেলিমের বোনের সাথে ফেসবুকে পরিচয় হয় এক অজ্ঞাত ব্যক্তির। কথাবার্তার একপর্যায়ে ওই ব্যক্তি কৌশলে ভিকটিমের অশ্লীল ছবি ও ভিডিও সংগ্রহ করে ফেলে। পরবর্তীতে ওই ছবি এবং ভিকটিমের ১৩ বছরের কন্যার ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ১ লাখ টাকা চাঁদা দাবি করতে থাকে।
এ ঘটনায় ভিকটিমের ভাই মো: সেলিম বাদী হয়ে এজাহার দায়ের করলে যশোর জেলা পুলিশ সুপারের নির্দশে জেলা ডিবির এসআই শিবু মন্ডল ও এএসআই গৌরাঙ্গ মন্ডল তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামি কে শনাক্ত করে রোববার রাত ১টার দিকে শহরের ইসহাক সড়কের রামকৃষ্ণ আশ্রম এলাকা থেকে প্রতারক সাজ্জাদুল ইসলাম বন্ধন কে গ্রেপ্তার করে ডিবি। এ সময় তার কাছ থেকে ব্ল্যাকমেইলে ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি বন্ধন ঘটনার সত্যতা স্বীকার করেছে এবং আসামী কে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

