বিজ্ঞাপন

যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৫২ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার-১

যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৫২ বোতল বিদেশী মদসহ হেদায়েত নামে এক মাদক কারবারী কে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (১৫ মার্চ) সকালে শহরতলীর শেখহাটি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

গ্রেপ্তারকৃত হেদায়েত সিকদার (৪৬) যশোর শহরের শেখহাটি খাঁপাড়া এলাকার সাহেব আলী শিকদারের ছেলে। গ্রেপ্তারকৃত হেদায়েত ঝালাইপট্টি এলাকার ‘হোটেল পলাশ আবাসিক’-এর ম্যানেজার হিসেবে কর্মরত।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের একটি আভিযানিক দল রবিবার সকাল সাড়ে ৭টা থেকে ৯টা পর্যন্ত শহরের শেখহাটি খাঁপাড়া এলাকায় হেদায়েত সিকদারের নিজ বাড়ি ও বাবু বাজার ঝালাইপট্টি এলাকার ‘হোটেল পলাশ আবাসিক’-এ অভিযান চালানো হয়। এ সময় হেদায়েতের হেফাজত থেকে বিভিন্ন ব্র্যান্ডের বিদশী ৫২ বোতল মদ উদ্ধার করা হয়।

বিপুল পরিমাণ মদ উদ্ধারের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন খান বাদী হয়ে যশোর সদর কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করে গ্রেপ্তারকৃত আসামী কে হস্তান্তর করা হয়েছে।

পড়ুন- আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর মামলা: ৬ জনের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

দেখুন- ইরানের জন্য কেন ল/ড়া/ই করছে হি/জ/বু/ল্লা/হ বাহিনী?

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন