28.5 C
Dhaka
০৪/০৩/২০২৬, ১৮:০৪ অপরাহ্ণ
বিজ্ঞাপন

যশোরে সড়কে ঝরলো শিশুসহ ৩ প্রাণ

যশোরে ব্যাটারি চালিত ভ্যান ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে তিন জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন ২ জন। নিহত তিন জনের মধ্যে একজন শিশু, একজন নারী ও একজন পুরুষ রয়েছেন।

বিজ্ঞাপন

আজ বুধবার (১৯ মার্চ) ভোর সাড়ে ৬ টার দিকে ঝিকরগাছা উপজেলার নবীবনগরে এ ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন গদখালি গ্রামের জহুর আলীর স্ত্রী নাজমা খাতুন (৫০), বামন আলী গ্রামের হাসান ইকবালের মেয়ে রত্না খাতুন (১২), সৈয়দ পাড়া গ্রামের জামাল সরদারের ছেলে মোহাম্মদ বাবলু (৫৫)।

এ ঘটনায় আহত অপর দুজন বামন আলী গ্রামের এরশাদ আলীর ছেলে হাসান ইকবাল (৩৫), ও তার স্ত্রী হালিমা খাতুন (২৮)।
দুর্ঘটনায় নিহত রত্না খাতুন (১২) আহত হাসান ইকবাল ও হালিমা খাতুন দম্পতির মেয়ে।

এই বিষয়টি নিশ্চিত করেছেন ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলু রহমান খান।

তিনি বলেন, অ্যাম্বুলেন্সটি যশোর থেকে বেনাপোল অভিমুখী যাচ্ছিল এবং এর বিপরীত দিক থেকে যাত্রীবাহী ইঞ্জিনচালিত ভ্যানটি আসার সময় মুখোমুখি এ সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার পরপরই থানা পুলিশ ও নাভারণ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন।

ওসি আরও বলেন, অ্যাম্বুলেন্সের চালক পালিয়ে গেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করেছে। ঘটনাস্থলে হাইওয়ে পুলিশ উপস্থিত হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এনএ/

দেখুন: যশোরে ডিবি পরিচয় দেয়া দুই প্রতারক আটক

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন