বিজ্ঞাপন

যশোরে তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে ছুরিকাঘাতে হালিম ও মোশাররফ নামে দুই ভাই আহত

যশোর সদর উপজেলার রায়মানিক কচুয়া গ্রামে কচু গাছ লাগানো কে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে মারধর ও ছুরিকাঘাতে আব্দুল হালিম (৪০) ও মোশারেফ (৫২) নামে দুই ভাই গুরুতর আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার সকাল আটটার দিকে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের ভর্তি।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, আজ শুক্রবার সকাল ৮টার দিকে সদর উপজেলার কচুয়া ইউনিয়নের রায়মানিক কচুয়া গ্রামের মৃত কাশেম আলী মোল্লার ছেলে আব্দুল হালিম ও মোশারেফ তাদের রাস্তার পাশে কচু গাছ লাগাচ্ছিলো। এ সময় একই গ্রামের রাজ্জাক (৬০), তার পুত্র রুমান (৩০) ও সালমান (২০), এবং ইনারের পুত্র রাকিব (২৫) এর সাথে তাদের কথা কাটাকাটি শুরু হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে আব্দুল হালিম ও মোশারেফ কে কিল-ঘুষি মারতে শুরু করে এবং এক পর্যায়ে চাকু দিয়ে আঘাত করে। এতে তারা রক্তাক্ত জখম হন। পরে আহতদের স্বজনরা ছুটে এসে তাদের উদ্ধার করে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তারা হাসপাতালের চিকিৎসাধীন আছেন।

ঘটনার বিষয়ে জানতে চাইলে কোতয়ালী থানা পুলিশ জানায়, তারা খবর পেয়েছেন এবং বিষয়টি তদন্ত চলছে, তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

যশোরে তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে ছুরিকাঘাতে হালিম ও মোশাররফ নামে দুই ভাই আহত।

পড়ুন: দেশের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টি হতে পারে

দেখুন:যেভাবে চীন তৈরি করেছে আকাশের রাজা জে টেন সি

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন