বিজ্ঞাপন

যশোরে ১০ হাজার পিস ইয়াবাসহ রিমন নামে সোহাগ পরিবহনের যাত্রী গ্রেপ্তার

যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে অভিযানে ১০ হাজার পিস ইয়াবাসহ মহিবুর রহমান রিমন নামে সোহাগ পরিবহনের এক যাত্রী কে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা
রোববার (১২ অক্টোবর) রাতে ১০টার দিকে যশোর-মাগুরা মহাসড়কের মনোহরপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মহিবুর রহমান রিমন চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মাছিজিদ্দা গ্রামের শাহ আলমের ছেলে।

বিজ্ঞাপন

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের উপপরিচালক মোঃ আসলাম হোসেন জানান গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের একটি আভিযানিক দল রবিবার রাত ১০টার দিকে যশোর-মাগুরা মহাসড়কের মনোহরপুর এলাকায় অভিযান চালিয়ে মহিবর রহমান রিমন নামে একজন মাদক কারবারী কে গ্রেফতার করা হয়, এসময় সোহাগ পরিবহনের যাত্রী রিমনের দেহ তল্লাশি করে দশ হাজার পিস ইয়াবা মাদক উদ্ধার করা হয়।

এই ঘটনায় পরিদর্শক নাজমুল হোসেন খান বাদী হয়ে রিমনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে যশোর সদর কোতয়ালী মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মাদক পাচারের সঙ্গে জড়িত অন্যান্যদের চিহ্নিত করতে তদন্ত চলছে বলে জানান তিনি।

পড়ুন: মেহেরপুরে ভোক্তা-অধিকার অধিদপ্তরের অভিযানে ব্যবসায়িকে ৩০ হাজার টাকা জরিমানা

দেখুন: পটুয়াখালীতে গণপূর্তের পরিত্যক্ত ২৬ ভবন অপরাধীদের আশ্রয় |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন