যশোর সদর উপজেলার চুড়ামনকাঠির ছাতিয়ানতলা এলাকায় অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবা এবং ১৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মুস্তাফিজুর রহমান বাপ্পি নামে এক মাদক কারবারী কে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। শনিবার (২৫ অক্টোবর) বিকালে মেহেরুল্লাহ রেল স্টেশনে এই অভিযান চালানো হয়।
জেলা ডিবি পুলিশ প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা ডিবির এসআই শেখ আবু হাসান এএসআই শাহিন ফরহাদ এএসআই নাজমুল ইসলামের সমন্বয়ে ডিবির একটি আভিযানিক দল সদর উপজেলার চুড়ামনকাঠির ছাতিয়ানতলা মেহেরুল্লাহ রেলস্টেশন রোডে শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে জনৈক মোস্তাক আহমেদের ভাড়া বাসায় অভিযান পরিচালনা করে।
এসময় মোঃ মোস্তাফিজুর রহমান ওরফে বাপ্পি একজন মাদক কারবারী কে (৩০) গ্রেপ্তার করা হয় এসময় তার কাছ থেকে ২০ পিস ইয়াবা ও ১৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত বাপ্পি সদর উপজেলার বাগডাঙ্গা গ্রামের মোঃ মফিজুর রহমানের ছেলে।
এই ঘটনায় এসআই শেখ আবু হাসান বাদী হয়ে গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
পড়ুন: নারায়ণগঞ্জের বিসিকে কারখানায় বিস্ফোরণ, দগ্ধ ৬ শ্রমিক
দেখুন: নির্বাচন বানচালে অশুভ শক্তির নোংরা প্রচেষ্টা দৃশ্যমান হচ্ছে: তারেক রহমান
ইম/


