২৬/০২/২০২৬, ১৭:২২ অপরাহ্ণ
31.3 C
Dhaka
২৬/০২/২০২৬, ১৭:২২ অপরাহ্ণ
বিজ্ঞাপন

যশোরের বাঘারপাড়ায় বিএনপি নেতা কাজল ও যুবদল নেতা সোহাগের বহিষ্কারের দাবিতে ঝাড়ু মিছিল

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও যুবদল নেতা নূরে আলম সিদ্দিকী সোহাগের বিরুদ্ধে দলীয় শাস্তিমূলক ব্যবস্থা ও বহিষ্কারের দাবিতে যশোরের বাঘারপাড়া উপজেলায় ঝাড়ু মিছিল অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচির আয়োজন করে ‘সচেতন বাঘারপাড়া নারী সমাজ’।
সোমবার দুপুরে উপজেলার বিভিন্ন এলাকা থেকে অংশগ্রহণকারীরা একত্রিত হয়ে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর) আসনকে ঘিরে দলীয় ঐক্য নষ্ট ও বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা চলছে। এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।
বক্তারা আরও বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও আসনের ভাবমূর্তি ক্ষুণ্ন করার যেকোনো অপচেষ্টা বরদাশত করা হবে না। অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি আহ্বান জানান তারা।
আয়োজকরা জানান, দল ও নেতাকর্মীদের স্বার্থ রক্ষায় তারা ঐক্যবদ্ধ এবং যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে আন্দোলন অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

পড়ুন:ইউপি কার্যালয়ে সোপর্দের পর গাঁজা গায়েবের অভিযোগ

দেখুন:ভালোবাসার টানে আমেরিকা থেকে বাংলাদেশে মার্কিন তরুনী সামান্থা |

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন