“কর্তব্যের তরে করে গেল যারা, আত্মবলিদান প্রতিক্ষণে স্মরি, রাখিব ধরি তোমাদের সম্মান” এই প্রতিশ্রুতি ও গভীর শ্রদ্ধায় যশোরে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী ৪ জন দেশপ্রেমিক পুলিশ সদস্যের পরিবারকে সম্মাননা ঈদ উপহার প্রদান করা হয়েছে।
বুধবার (১১ মার্চ) দুপুর ১২টায় যশোর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আইজিপি আলী হোসেন ফকির এর পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা বার্তাসহ উপহার সামগ্রী আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন যশোর জেলা পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম (সেবা)।
উপহার প্রদান অনুষ্ঠানে পুলিশ সুপার উপস্থিত আত্মোৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারের সার্বিক খোঁজখবর নেন। শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে তিনি অত্যন্ত আবেগঘন পরিবেশে বলেন, দেশের জন্য তাদের স্বজনদের এই সর্বোচ্চ ত্যাগ বাংলাদেশ পুলিশ চিরদিন গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করবে। এছাড়াও যেকোনো প্রয়োজনে যশোর জেলা পুলিশ সবসময় এসব পরিবারের পাশে থাকবে বলে তিনি আশ্বস্ত করেন।
অনুষ্ঠানে জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
পড়ুন:পটুয়াখালীতে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের জেলা পর্যায়ে কর্মশালা অনুষ্ঠিত
দেখুন:মাদারীপুরে ছাত্র আন্দোলনে শহীদ পরিবারে আর্থিক সহায়তা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী
ইমি/


