বিজ্ঞাপন

যশোরের অভয়নগরে ১২টি ককটেল সহ হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

যশোরের অভয়নগর এলাকা থেকে হত্যা মামলার আসামি আজিমুল মোল্লা কে ১২টি ককটেলসহ গ্রেপ্তার করেছে র‌্যাব-৬ সিপিসি-৩ এর সদস্যরা।
বুধবার (১১ মার্চ) দুপুর ২টার দিকে উপজেলার শুভরাড়া ইউনিয়নের ইছামতি গ্রামে এ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ১২টি ককটেল উদ্ধার করে র‍্যাব।
গ্রেপ্তারকৃত আজিজুল শেখ ওরফে আজিমুল ইছামতি গ্রামের সফারত শেখের ছেলে।

বিজ্ঞাপন

র‍্যব-৬ এর অধিনায়ক মেজর এটিএম ফজলে রাব্বি প্রিন্স জানান গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৬ এর একটি আভিযানিক দল যশোরের অভয়নগর উপজেলার ইছামতি গ্রামে অভিযান চালিয়ে হত্যা মামলার পলাতক আসামী আজিজুল ওরফে আজিমুল কে গ্রেপ্তার করা হয় এসময় তার কাছ থেকে ১২ ককটেল বোমা ও দেশীয় অস্ত্র হাসুয়া উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত আজিমুল শেখ কে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্যে আদালতে হস্তান্তর করা হয়েছে।

পড়ুন:মেহেরপুরে ভিজিএফের চাল বিতরণে স্বজনপ্রীতির অভিযোগ

দেখুন:শিক্ষার্থী নি/হ/তে/র পর পলাতক শহীদ ক্যাডেট একাডেমির শিক্ষকরা |

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন