১০/০২/২০২৬, ২১:১৫ অপরাহ্ণ
24 C
Dhaka
১০/০২/২০২৬, ২১:১৫ অপরাহ্ণ
বিজ্ঞাপন

যশোরের শার্শায় সড়ক দুর্ঘটনায় সিকিউরিটি গার্ড নিহত

যশোরের শার্শায় সড়ক দুর্ঘটনায় আহসান উল্লাহ (৫২) নামে এক সিকিউরিটি গার্ড নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

রোববার (২১ সেপ্টেম্বর) রাত ১২ টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের শার্শা মিনি স্টেডিয়ামের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আহসান উল্লাহ শার্শা উপজেলার মাটি পুকুর গ্রামের মৃত ইউসুফ মোল্লার ছেলে। তিনি আফিল জুট মিলে সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত ছিলেন।

নাভারণ হাইওয়ে থানার ওসি রোকনুজ্জামান জানান, ডিউটি শেষে বাইসাইকেলযোগে বাড়ি ফেরার পথে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল (যশোর-ল-১৩-৮৬৯১) আহসান উল্লাহকে ধাক্কা দিলে তিনি রাস্তার ওপর ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

এ ঘটনায় মোটরসাইকেল চালক আফ্রিদী (২৮) ও আরোহী মাহমুদুল হাসান (৩০) গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে রেফার করেন।
ওসি আরও জানান, দুর্ঘটনায় জড়িত মোটরসাইকেল ও বাইসাইকেল হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন

পড়ুন: গুরুদাসপুর ক্লাব ও সাধারণ পাঠাগারের নতুন কমিটি অনুমোদিত

দেখুন: রাজনৈতিক দলগুলোর যত সংলাপ | 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন