বিজ্ঞাপন

যশোরে এক স্ত্রী কে নিয়ে দুই স্বামীর টানাটানি, তিনজনই কারাগারে

যশোর শহরে এক নারীকে স্ত্রী দাবি করে দুই পুরুষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।
শেষে পুলিশ ওই নারীসহ তিনজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠালে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার দুপুরে(২৩ সেপ্টেম্বর) যশোর শহরের চারখাম্বা মোড়ে এসময় স্থানীয়রা পুলিশ কে খবর দিলে ৩জন কে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। পরে তাদের থানায় সোপর্দ করলে আদালত তাদের জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন।

বিজ্ঞাপন

কোতয়ালী পুলিশ জানায়, ফরিদপুর থেকে আসা বিকাশ অধিকারী ও পলাশ কুন্ডু নামের দুইজন পুরুষ সীমা অধিকারী নামের এক নারীকে নিজের স্ত্রী দাবী করে প্রকাশ্যে টানাটানি ও হাতাহাতি শুরু করেন। তাদের এই কাণ্ড দেখতে উৎসুক মানুষের ভিড় জমে যায়। খবর পেয়ে পুলিশ তাদের সবাইকে থানায় নিয়ে আসে। থানায় নিয়ে আসলে থানা চত্বরেও তাদের মধ্যে কয়েক দফা হাতাহাতি হয়।

জানা যায়, সীমা অধিকারী প্রায় ৩৬ বছর ধরে বিকাশ অধিকারীর স্ত্রী। তাদের এক ছেলে ও এক মেয়েও আছে। সম্প্রতি সীমা ফরিদপুরের আরেক বাসিন্দা পলাশ কুন্ডুর সঙ্গে পরকিয়া সম্পর্কে জড়িয়ে পড়েন। সোমবার রাতে সীমা ও পলাশ দুজনে যশোরে একটি আবাসিক হোটেলে ওঠেন। বিষয়টি বিকাশ জানতে পেরে তাদের পিছু নিয়ে যশোরে চলে আসেন। এবং হাতেনাতে ধরে ফেলে।

পলাশ কুন্ডু সাংবাদিকদের জানান, সীমার সঙ্গে তার তিন বছরের প্রেমের সম্পর্ক এবং তারা দুজনই স্বেচ্ছায় বিয়ে করেছেন। এসময় সীমা অধিকারী অভিযোগ করে বলেন, বিকাশের সংসারে থাকা অবস্থায় তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন যে কারণে তিনি বিকাশ ছেড়ে পলাশকে বিয়ে করেছেন।

অপরদিকে বিকাশ অধিকারী অভিযোগ করে বলেন, তার স্ত্রী সীমা তার পরকিয়া প্রেমিক পলাশের সাথে শুধু বাড়ি ছেড়ে যাননি, বরং পালিয়ে যাওয়ার সময় বাড়ি থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে গেছে। তিনি যেকোনো মূল্যে স্ত্রীকে বাড়িতে ফিরিয়ে নিতে চান।

এবিষয়ে সদর কোতয়ালী থানার ওসি (তদন্ত) কাজী বাবুল বলেন, পুলিশের জাতীয় সেবা “৯৯৯-এ কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে আসে। দীর্ঘসময় উভয়পক্ষের সাথে কথা বলেও কোনো সমাধান না হওয়ায় ১৫১ ধারায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

যশোর আদালতের পুলিশ পরিদর্শক রোকসানা খাতুন জানান, গ্রেপ্তারকৃত বিকাশ,পলাশ ও সীমাকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শান্তনু কুমার মন্ডলের আদালতে হস্তান্তর করা হলে তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

পড়ুন: জবি সাংবাদিকতা বিভাগের বার্ষিক বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত

দেখুন: ‘জলাবদ্ধ শহর নোয়াখালী: দখলের ফাঁদে শতাধিক খাল’ |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন