১০/০২/২০২৬, ২:০৭ পূর্বাহ্ণ
19 C
Dhaka
১০/০২/২০২৬, ২:০৭ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

যশোর কেন্দ্রীয় কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদির আত্মহত্যা

যশোর কেন্দ্রীয় কারাগারে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত এক কয়েদি আত্মহত্যা করেছেন। নিহত কয়েদির নাম মিজানুর রহমান ওরফে মিজান (৫৫)। তিনি শার্শা থানার একটি হত্যা মামলায় যাবজ্জীবন কারাদন্ডে দণ্ডিত ছিলেন।

নিহতের গ্রামের বাড়ি শার্শা উপজেলার আমতলা গাতিপাড়া গ্রামেের মোঃ আক্কাস আলীর ছেলে।

কারা সূত্র জানায়, শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা আনুমানিক ১৭:৫৯ ঘটিকায় যশোর কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরের কার্পেট তৈরির ঘরে এ ঘটনা ঘটে। সবার অগোচরে মিজানুর রহমান ঘরের এ্যাংগেলের সঙ্গে রশি বেঁধে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। পরে কারারক্ষীরা তাঁকে উদ্ধার করলেও ততক্ষণে তিনি মারা যান।

উল্লেখ্য ২০২৪ সালের ২৪ জুলাই যশোরের বিজ্ঞ অতিরিক্ত দায়রা জজ, ২য় আদালত তাঁকে শার্শা থানার দায়ের হওয়া একটি হত্যা মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা (অনাদায়ে তিন মাসের সশ্রম কারাদণ্ড) প্রদান করেন। রায় ঘোষণার পর থেকে তিনি যশোর কেন্দ্রীয় কারাগারে সাজা ভোগ করছিলেন।

ঘটনার পর কারা কর্তৃপক্ষ নিহতের পরিবারকে বিষয়টি অবহিত করেছে। নিয়ম অনুযায়ী তাদের উপস্থিতিতে লাশ হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে কারা সূত্র জানিয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : যশোরের শার্শায় বিদেশী অতিথি, বন্ধুর টানে কোরিয়া থেকে শার্শায় সিমকো ইয়ং

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন