১২/০২/২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ণ
23 C
Dhaka
১২/০২/২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

যশোর সার্কিট হাউজ থেকে ভূয়া অতিরিক্ত সচিব আটক

যশোর সার্কিট হাউস থেকে আব্দুস সালাম নামে একজন ভুয়া অতিরিক্ত সচিব কে আটক করেছে পুলিশ।

বিজ্ঞাপন

বুধবার দুপুর ২টার দিকে সার্কিট হাউজ কর্তৃপক্ষ তাকে আটক করে পুলিশে সোপর্দ করে সার্কিট হাউজ কতৃপক্ষ।

আটক প্রতারক আব্দুস সালাম যশোরের মণিরামপুর উপজেলার হেলাঞ্চি গ্রামের এলাহী বকশি গাজীর ছেলে

যশোর সার্কিট হাউস কর্তৃপক্ষ জানায়, বুধবার সকালে তিনি সার্কিট হাউসের মোবাইলে ফোন করে নিজেকে অতিরিক্ত সচিব পরিচয় দেন। এবং তিনি জানান, ঢাকা থেকে যশোরে আসছেন সেজন্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণসহ যশোর রেল স্টেশনে সরকারি গাড়ি পাঠানোর অনুরোধ করেন। সে অনুযায়ী সার্কিট হাউস কর্তৃপক্ষ গাড়িও পাঠায়। পরে তাকে নিয়ে আসা হয় সার্কিট হাউসে
কিন্তু সার্কিট হাউজ কতৃপক্ষের সন্দেহ হলে খোজ নিয়ে জানতে পারে সে মিথ্যা পরিচয় দিয়েছেন। এরপর তাকে আটক করে রাখা পুলিশে খবর দেওয়া হয়। এদিকে খবর পেয়ে জেলা প্রশাসকের কার্যালয় থেকে কর্মকর্তারা সেখানে যান। তারাও বিষয়টি যাচাই-বাছাই করেন। শেষ পর্যন্ত তিনি প্রতারক বলে চিহ্নিত হন এবং পরে পুলিশে খবর দিয়ে তাকে থানায় হস্তান্তর করা হয়।

আটকের বিষয়টি নিশ্চিত করে কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত খান জানান আটককৃত প্রতারক আব্দুস সালামের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন।

পড়ুন- পারমাণবিক জ্বালানী লোডিং এর দ্বারপ্রন্তে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র

দেখুন- ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ | 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন