যশোরে ১০ বোতল বিদেশি মদসহ উত্তম হালদার নামে একজন ভারতীয় নাগরিক কে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৯বিজিবি)।
শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে যশোর সদর উপজেলার যশোর-নড়াইল মহাসড়কের বাউলিয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে বিজিবি।
গ্রেপ্তারকৃত উত্তম হালদার (৩৯)। ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার পুরাতন বনগাঁর কুটিপাড়া এলাকার জীবন হালদারের ছেলে।
যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান গোপন সংবাদের ভিত্তিতে যশোর ৪৯ বিজিবির একটি আভিযানিক দল সদর উপজেলার বাউলিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে উত্তম হালদার কে গ্রেফতার করা হয়। এসময় তার ব্যাগে বিশেষ কায়দায় লুকানো ১০ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়।
তিনি আরো জানান প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত ভারতীয় নাগরিক উত্তম হালদার স্বীকার করেছে সে দুর্গাপূজা উপলক্ষে ভারত থেকে যশোর হয়ে ঢাকায় পাচারের উদ্দেশ্যে মদগুলো ভারত থেকে এনেছিলেন।
যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী আরো জানান, দুর্গাপূজা কে সামনে রেখে মাদক পাচারের প্রবণতা বৃদ্ধি পাওয়ায় বিজিবির নিয়মিত অভিযান জোরদার করা হয়েছে এবং সীমান্তে চোরাকারবারি, মাদক অস্ত্র আটকে বিজিবির এমন অভিযান অব্যাহত থাকবে
গ্রেপ্তারকৃত উত্তম হালদার কে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
পড়ুন: পূর্বাচলে ৩শ ফুট ও ঢাকা বাইপাস সড়কে ছিনতাইকারীদের ফাঁদ, টার্গেট দামী মোটরসাইকেল
দেখুন: ইউনিভার্সেল মেডিকেল কলেজের উদ্যোগে বিশ্ব মা দিবস উদযাপন
ইম/


