১০/০২/২০২৬, ১২:০৭ অপরাহ্ণ
20 C
Dhaka
১০/০২/২০২৬, ১২:০৭ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ঈদযাত্রায় মহাসড়কে চাপ: বরিশালের পথে দুর্যোগ, স্বস্তির হাওয়া উত্তরে

ঈদযাত্রায় দেশের মহাসড়কগুলোতে যাত্রীর চাপ বেড়েছে। উত্তরের পথে যানজট নেই, স্বস্তির ঈদযাত্রা করছে ঘরমুখী মানুষ। তবে পরিবহন সংকট ও অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগও আছে। এদিকে ঢাকা-বরিশাল মহাসড়কে সরু রাস্তা ও ধীরগতির যানবাহনে ভোগান্তি বেড়েছে।

বিজ্ঞাপন

পদ্মা সেতু পেরিয়ে দক্ষিণের পথে বরিশাল মহাসড়ক, ঈদযাত্রায় দুর্ভোগের আরেক নাম। সরু এক লেনের সড়ক ধীরগতির অবৈধ যানবাহনের দখলে।         

২০১৫ সালে মহাসড়কটি ছয়লেনে করার সিদ্ধান্ত হলেও, নানা জটিলতায় কাজ শুরু হয়নি। তাই, ঈদের ভোগান্তি কমাতে কাজ চলছে বলে জানায় সড়ক বিভাগ।

উত্তরবঙ্গের প্রবেশদ্বার যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়ক চার লেন হওয়ায় ঈদযাত্রায় মিলছে স্বস্তি। পাশাপাশি, হাটিকুমরুল ইন্টারচেঞ্জের কাজও শেষ হয়েছে। যানজট এড়াতে ও নিরাপত্তা নিশ্চিতে  প্রস্তুত হাইওয়ে পুলিশ।

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কের কাজ ও পশুবাহী যানবাহনের নিরাপত্তায় কাজ করার কথা জানান সংশ্লিষ্টরা।

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। তবে, গণপরিবহন সংকট ও অতিরিক্ত ভাড়ার অভিযোগ রয়েছে। ৬৫ কিলোমিটার এ সড়কে দায়িত্বে রয়েছে পুলিশ ও সেনাবাহিনী।

সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে ও আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা জানান সংশ্লিষ্টরা।

এনএ/

দেখুন: ঈদযাত্রা : বাসের অগ্রিম টিকেটের ক্রেতা নেই, মাথায় হাত পরিবহন সংশ্লিষ্টদের

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন