রাজধানীর যাত্রাবাড়ীর জুরাইন হুন্ডিগড় এলাকায় লেগুনা ও বাসের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আজ (রোববার, ২২ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন আজিজুল ইসলাম (৫৮) ও সাইফুল ইসলাম (৫৫)।
তাদের হাসপাতালে নিয়ে আসা পথচারী খোকন জানান, আজ সকালের দিকে জুরাইনের হন্ডিঘর এলাকায় বাহাদুর শাহ বাসের সাথে একটি লেগুনার সংঘর্ষ ঘটে। এতে দুজন গুরুতর আহত হলে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা শেষে তাদের মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানানো হয়েছে।
পড়ুন: সিন্ডিকেটের ছায়ায় নিত্যপণ্য: কার হাতে জিম্মি বাজার?
আর/


