০১/০৩/২০২৬, ২১:৩৫ অপরাহ্ণ
24.5 C
Dhaka
০১/০৩/২০২৬, ২১:৩৫ অপরাহ্ণ
বিজ্ঞাপন

যাদের আপন ভেবে দরজা খুলে দিই, তারা আসলে বিষধর সাপ : পূর্ণিমা

দিলারা হানিফ পূর্ণিমা ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা হিসেবে আজও জনপ্রিয়। অনেকেই অনুকরণ করেন তাকে। তাছাড়া তিনি সবসময় সরব সামাজিক মাধ্যমে। সম্প্রতি একটি ছবি শেয়ার দিয়ে আক্ষেপ করে একটি স্ট্যাটাস দিয়েছেন।

রোববার (১৯ অক্টোবর) ব্যক্তিগত ফেসবুক পেজে পূর্ণিমা লিখেছেন, ‘যাদের আপন ভেবে দরজা খুলে দিই, তারা আসলে বিষধর সাপ। প্রয়োজনে বন্ধুর মুখোশ পরে পাশে ঘোরে, আর সুযোগ পেলেই বিষ ঢেলে দেয় আমাদের স্বপ্নে, আমাদের জীবনে।’

হুট করে পূর্ণিমার এমন কথায় অনুরাগীরা অবাকই হচ্ছেন। পেস্টে তিনি আরও লিখেছেন, ‘যখন মানুষ জীবনের সাফল্যের শিখরে পৌঁছায়, তখন কিছু মানুষ মৌমাছির মতো চারপাশে গুনগুন করে ঘুরতে থাকে। প্রশংসার ফুলঝুরি ঝরিয়ে তারা সান্নিধ্যের ভান করে। কিন্তু সময় খারাপ হলে, ঠিক মৌমাছির মতোই উড়ে যায় অন্য ফুলের দিকে।’

অভিনেত্রীর এই রূপকভাষা ও কাব্যিক আক্ষেপ অনেকের মন ছুঁয়েছে। কেউ লিখেছেন, ‘পূর্ণিমা আপু ঠিকই বলেছেন, এই কথাগুলো আজকের বাস্তবতা।’ কেউ আবার মন্তব্য করেছেন, ‘এ যেন আমাদের সবার জীবনের গল্প।’

পোস্টের শেষ লাইনে পূর্ণিমা লেখেন, ‘মিথ্যা সম্পর্কের ভিড়ে নিজেকে হারিয়ে ফেলার চেয়ে নিঃসঙ্গতা অনেক বেশি শান্ত, নিরাপদ এবং মর্যাদাপূর্ণ।’

বিজ্ঞাপন

পড়ুন : অন্যরকম এক লুকে ধরা দিলেন পূর্ণিমা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন