সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খাঁন বলেছেন, ঢাকা-সিলেট মহাসড়কের যানযট নিরসনে ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড এলাকায় একটি উড়াল সেতু করার পরিকল্পনা নেয়া হয়েছে। এ বিষয়ে প্রকল্প সংশ্লিষ্টদের কে ডিজাইন প্রণয়ন সহ সার্বিক বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। সড়কপথে যানজটের কারণে রেল পথে অতিরিক্ত চাপ বেড়েছে। দ্রুত সময়ের মধ্যে এই সমস্যার সমাধান করা হবে।
তিনি আজ বুধবার বেলা একটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড মোড় এলাকা পরিদর্শন করেন। এসময় তার সঙ্গে সড়ক সেতু মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সকাল সোয়া ১০টায় তিনি ট্রেনে ভৈরবে এসে পৌছান। পরে তিনি সড়ক পথে আশুগঞ্জ হোটেল উজান ভাটি থেকে গাড়ী বহর নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল বিশ্বরোডের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। এর মধ্যে আশুগঞ্জের সোহাগপুর, সোনারামপুর, সরাইলের বেড়তলা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজটের কবলে পড়েন। পরে তিন ঘন্টা আটকা থাকার পর মোটর সাইকেলে করে তিনি ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোডে পৌঁছান।
পরে মহাসড়ক পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের জানান, সড়ক ও সেতু মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন ১২ জন কর্মকর্তাদেরকে ঢাকায় অফিসে না বসে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোডের অস্থায়ী কার্যালয়ে দায়িত্ব পালনের নির্দেশনা দেয়া হয়েছে। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা এ বিষয়ে অবহেলা করলে বা অফিসে না পাওয়া গেলে তাদেরকে সাসপেন্ড করা হবে।
উপদেষ্টা বলেন,”ঢাকা সিলেট মহাসড়কের যে যানজট সৃষ্টি হচ্ছে ট্রাফিক বিভাগের গাফলিত কারণে। এ বিষয়ে তিনি স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে কথা বলে এ সমস্যা সমাধান করার কথা জানান।
এ সময় তার সঙ্গে ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মহাম্মদ দিদারুল আলম, পুলিশ সুপার এহতেশামুল হক সহ সড়ক সেতু মন্ত্রণালয়ের ওর তো কোন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

