২৬/০২/২০২৬, ১৯:২২ অপরাহ্ণ
26 C
Dhaka
২৬/০২/২০২৬, ১৯:২২ অপরাহ্ণ
বিজ্ঞাপন

যারা এমপি নির্বাচিত হবেন তারা শাসক হবে না, তারা হবে সেবক: সিবগাতুল্লাহ

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারী) বেলা সাড়ে ১০ টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী বিরামপুর উপজেলা ও পৌর শাখার আয়োজনে দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য প্রার্থী আনোয়ারুল ইসলামের নির্বাচনী পথসভায় বিরামপুর পৌর শহরের পল্লবী মোড়ে প্রধান মেহমান হিসেবে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল মোঃ সিবগাতুল্লাহ সিবগাহ এমন মন্তব্য করেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, আমাদের সামনে একদল সৎ লোক দাড়িয়েছে তারা যদি সংসদে চলে যায় তাহলে এই দেশটা পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা চাই যারা আমাদের এমপি নির্বাচিত হবেন তারা শাসক হবেন না, তারা হবেন সেবক এবং আগামী ১৩ তারিখে যে সরকার গঠন হবে সে সরকার হবে ন্যায় ও ইনসাফের সরকার, সে সরকার হবে ১৮ কোটি মানুষের সরকার।

তিনি আরো বলেন, জুলাই-আগস্টের ছাত্র-জনতার বিপ্লবের পর দেশের ছাত্রসমাজ সচেতন হয়েছে এবং তারা বাংলার মাটিতে আর কোনো নতুন ফ্যাসিবাদকে মেনে নেবে না।

বিরামপুর উপজেলা আমীর হাফিজুল ইসলাম বিএসসি’র সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি মাওলানা আবু হানিফের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য প্রার্থী মোঃ আনোয়ারুল ইসলাম।
এ সময় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিস শূরা সদস্য ও দিনাজপুর জেলা শাখার সেক্রেটারি মুহাদ্দিস ডক্টর এনামুল হক, এবি পার্টির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার সানি আব্দুল হক, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও দিনাজপুর শহর সভাপতি মুশফিকুর রহমান, দিনাজপুর জেলা দক্ষিণ শিবিরের সভাপতি সাজিদুর রহমান সাজু, নবাবগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান নুরে আলম সিদ্দিকী, ডাকসু নির্বাচিত বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইকবাল হায়দার, সেক্রেটারি আবুল কালাম আজাদ, এবি পার্টির দিনাজপুর জেলা আহ্বায়ক অধ্যক্ষ শহিদুল ইসলাম, নবাবগঞ্জ উপজেলা আমীর মাওলানা আবুল কাশেম, হাকিমপুর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আমীর মাওলানা আমিনুল ইসলাম, ঘোড়াঘাট উপজেলা আমীর মোফাখখারুল ইসলাম মোল্লা, বিরামপুর বণিক সমিতির সভাপতি আলহাজ্ব মাওলানা আশরাফুল ইসলাম, পৌরসভা আমীর অধ্যাপক মাওলানা মামুনুর রশিদ, পৌরসভা সেক্রেটারি ইঞ্জিনিয়ার শাহীনুর রহমান, পৌরসভা শিবিরের সভাপতি জহুরুল ইসলাম ও মুফতি মাওলানা আব্দুন নুর।
পথসভা শেষে কেন্দ্রীয় সংগঠনের দাঁড়িপাল্লা ভোটের গাড়ি সহ বিশাল মিছিল বিরামপুর শহর প্রদক্ষিণ করে।

পড়ুন- জামায়াতকে যারা ইসলামী দল বলে তারা বোকার স্বর্গে বাস করে: চরমোনাই পীর

দেখুন- নির্বাচনী হালচাল: ভোলা- ৩ আসনের বিএনপি প্রার্থী হাফিজ উদ্দিন আহমদের সাথে একদিন 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন