১১/০২/২০২৬, ১:৫৭ পূর্বাহ্ণ
19 C
Dhaka
১১/০২/২০২৬, ১:৫৭ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

যারা দুর্নীতির অভিযোগ আনছেন, প্রমাণ করুন: হাসনাত আবদুল্লাহ

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সমন্বয়কদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ছড়িয়ে পড়েছে। তারই প্রেক্ষিতে দুর্নীতির প্রমাণ উপস্থাপনের আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।

বিজ্ঞাপন

শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক স্ট্যাটাসে তিনি এ আহ্বান জানান।

এরইমধ্যে তার এই পোস্ট হয়েছে ভাইরাল। এ প্রতিবেদনে এখন পর্যন্ত পোস্টটিতে রিয়েক্ট পড়েছে ৩৯ হাজারের বেশি। কমেন্টস পড়েছে প্রায় ৩ হাজার। আর শেয়ার হয়েছে ৪৬০ বার।

হাসনাত লেখেন, যারা দুর্নীতির অভিযোগ আনছেন, আপনারা অভিযোগের সাথে সাথে প্রমাণ উপস্থাপন করেন। আমি কিংবা আমার পরিবার, আত্মীয়-স্বজনের বিরুদ্ধে তদবির, চাঁদাবাজি, টেন্ডারবাজি বা যেকোনো দুর্নীতি যদি প্রমানসহ থাকে তাহলে সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করুন, প্রয়োজনে মামলা করুন।

এই সমন্বয়ক আরও লেখেন, কোথাও দুর্নীতি করলে সেটার নিশ্চয়ই নথি, ভিডিও, অডিও, কিংবা কোনো ব্যক্তি নিজে স্বাক্ষ্য দিবেন আমার অনুরোধ থাকবে অভিযোগ প্রমাণিত হলে, সেটা যদি ১ টাকার দুর্নীতিও হয়, আমি সর্বোচ্চ দায় স্বীকার করতে প্রস্তুত।

দেখুন: ব্যাংকে হয়রানি: অভিযোগ করবেন কোথায়? 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন